
তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গুগল ট্রেন্ডিংয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ কিছুদিনে গুগলে বাংলাদেশ নারী দল নিয়ে ৩২২+ শতাংশ বেশিবার খোঁজা হয়েছে। তারই ফলস্বরূপ বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে।
এরপর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে ভারত। তালিকার শীর্ষ পাঁচের বাকি দুই দেশ যথাক্রমে শ্রীলংকা ও সেন্ট লুসিয়া। এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে আটে।
এদিকে দশটি দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে এবারের আসর। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
এদিকে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচদিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। এরপর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



