Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সবার সেরা মার্কেটিং বিভাগ
ক্যাম্পাস খেলাধুলা জাতীয় বিভাগীয় সংবাদ

সবার সেরা মার্কেটিং বিভাগ

By Sazzad HossainOctober 2, 20191 Min Read

71871826_989674661364022_1570311425774059520_n

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় ফাইনালের লড়াই। দুই দলই আক্রমণ পালটা আক্রমণে লড়াই জমিয়ে তুলে।

প্রথমেই রাশেদুলের গোলে এগিয়ে যায় মার্কেটিং বিভাগ। গোল শোধে আক্রমণের ধার বাড়ায় একাউন্টিং বিভাগ। এক পর্যায়ে ডি বক্সের বাইরে থেকে গিয়াসের করা অসাধারণ ফ্রি কিক মার্কেটিং বিভাগের জালে ঢুকে গেলে সমতায় ফেরে এক্সাউন্টিং বিভাগ।
নির্ধারিত ৫০ মিনিটে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

Advertisement

ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে অ্যাকাউন্টিং বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় মার্কেটিং বিভাগ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল খেলোয়াড় নির্বাচিত হন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিফাত হোসাইন। আর টূর্নামেন্ট সেরা নির্বাচিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদুল হক। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে ইংরেজি বিভাগ।

71800039_918212988552260_5863309389074530304_n

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa