জুমবাংলা ডেস্ক : দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

Advertisement
পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA impurity গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



