Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ সব সময় ‘ইনশাআল্লাহ-মাশাআল্লাহ’ বলতেন ওয়ার্নার!
খেলাধুলা

সব সময় ‘ইনশাআল্লাহ-মাশাআল্লাহ’ বলতেন ওয়ার্নার!

By Sibbir OsmanMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

সব সময় ‘ইনশাআল্লাহ-মাশাআল্লাহ’ বলতেন ওয়ার্নার!

Advertisement

স্পোর্টস ডেস্ক : সৃষ্টিকর্তা মহান আল্লাহর সন্তুষ্টি ও শুকরিয়া আদায় করতে মুসলিমরা ইনশাআল্লাহ-মাশাআল্লাহ-আলহামদুলিল্লাহ নিয়মিত ব্যবহার করে থাকেন। মুসলমানের কথাবার্তায় এগুলোর ব্যবহার স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি একজন অমুসলিম আরেকজন মুসলমানকে এ শব্দগুলো দিয়ে উদ্দীপ্ত রাখেন তাহলে ঘটনাটা কেমন হয়?

এমনই ঘটনা এতদিন ঘটেছে আইপিএলের সানরাইজার্স দলের খেলায়। আফগান বোলিং অলরাউন্ডার রশিদ খানকে মাঠে প্রায় সময়ই উদ্দীপ্ত রাখার চেষ্টা করতেন ডেভিড ওয়ার্নার। রশিদ খানই এক টুইটে এ কথা ফাঁস করেছেন।

খুব উপভোগ করতে থাকা আইপিএল ছেড়ে দেশের হয়ে যোগ দিতে ভারত ছেড়ে গেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার ওয়ার্নার। একটা বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত থাকলেও ব্যাট ছিল তার আগের মতোই ক্ষুরধার। দ্বাদশ আইপিএলের প্রথম ম্যাচ থেকেই রান আসছিল তার ব্যাটে। ১২ ম্যাচ খেলে ৮টি অর্ধশতরান ও ১টি শতরান সহযোগে ঝুলিতে পুরেছেন ৬৯২ রান। কিন্তু বিশ্বকাপ একেবারে কাছে এসে পড়ায় আইপিএলের বাকি ম্যাচগুলো আর খেলতে পারছেন না ওয়ার্নার।

অন্যদিকে ওয়ার্নারকে নিশ্চিত মিস করবে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিও। ভারত ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় অস্ট্রেলিয়ার সাবেক এ সহ-অধিনায়ক লিখেন, ‘পাশে থাকার জন্য সানরাইজার্স পরিবারকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কেবল এই মরশুমের জন্য নয়, গত মরশুমের জন্যও। দীর্ঘ প্রতীক্ষার পর ফিরতে পেরে আমি ভীষণ খুশি।’

ওয়ার্নারের এ টুইটের জবাবে রশিদ লিখেন, ‘তোমার যাত্রা নিরাপদ হোক। আমরা প্রত্যেকেই তোমায় খুব মিস করছি। বিশেষ করে মাঠে আমায় মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ বলে আমায় উদ্বুদ্ধ করার বিষয়টি ভীষণ মিস করব। খুব শিগগিরই বিশ্বকাপে দেখা হবে।’

ওয়ার্নারের প্রশংসা করেছেন হায়দরাবাদের কোচ টম মুডিও। তিনি লিখেন, ‘ওয়ার্নারের আরেকটি দারুণ আইপিএল মরশুম কাটল। দক্ষতাকে ছাপিয়েও এ মৌসুমে তার চরিত্র, দৃঢ়তা বেশি করে প্রকাশ পেয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa