Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রায় বছর খানেক ধরেই ছন্দহীন মুস্তাফিজুর রহমানের দেখা মিলেনি বোলিংয়ের সেই পুরোনো ধার।  তবে বঙ্গবন্ধু বিপিএলে নিজের খেলা শেষ কয়েকটি ম্যাচে ছন্দে ফিরেছেন তিনি। মুস্তাফিজ নিজেই জানিয়েছেন, তার কোথায় সমস্যা হচ্ছে সেটা তিনি ধরতে পেরেছেন।

বিপিএলের রংপুর রেঞ্জার্সের হয়ে খেলা এই পেসার টুর্নামেন্টের শুরুতে ছিলেন বেশ এলোমেলো, তবে ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠছেন। গত কয়েক ম্যাচে আগের সেই দুর্দান্ত মুস্তাফিজকে দেখা গিয়েছে। এই বাঁহাতি পেসার নিজেই জানিয়েছেন, তার বোলিং করার সময় কোথায় সমস্যা হচ্ছিল।

মুস্তাফিজের মূল সমস্যাটা হচ্ছিল রান-আপে, ‘গত দুইদিন ধরে আমার রান-আপে সমস্যা হচ্ছে। আজকের ( সোমবার) সেরা অংশ ছিল, আমার রান-আপটা ঠিকমতো হয়েছে, এইজন্যই আমি যেভাবে চেয়েছি সেভাবে বল করতে পেরেছি।  আগে আমি যখনই ভিন্ন কিছু করার চেষ্টা করছিলাম কিংবা ইয়র্কার করতে চাচ্ছিলাম, আমার পা অনেক সামনে চলে যাচ্ছিল।  কিন্তু এখন আমি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারছি।’

এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মুস্তাফিজ শিকার করেছেন ১২টি উইকেট। যেখানে সেরা বোলিং সোমবার ( ৩০ ডিসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট শিকার। তবে দুইটা ম্যাচে ভালো করেই সন্তুষ্ট হতে চান না মুস্তাফিজ। তার কথার মধ্যে স্পষ্ট হয়, ভালো করার ক্ষুধা কতটা এই পেসারের।

মুস্তাফিজ বলেন, ‘এমন নয় যে সবকিছু ঠিকঠাক চলছে তবে চেষ্টা করছি সেটা করার। কিন্তু দুই ম্যাচে পারফর্ম করায় এতোটা সাহায্য করে না, যেমনটা ধারাবাহিকতা আমার দরকার।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.