
এই প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলের দুই ওপেনার ইহসানউল্লাহ ৬২ ও ইব্রাহীম জাদরান ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।
অন্যদিকে মোহাম্মদ নবি ৩৩ রান করে সাঝঘরে ফিরেন। এছাড়াও জাভেদ ৩, রহমত ৭, হাসমতউল্লাহ ২৬, আসগর ১৬, ইকরাম ১ রান করে ফিরেন। ৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে দিনশেষ করেছে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সুমন ২টি ও আল আমিন জুনিয়র ৪টি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশ দল: ফারদিন হাসান, সাব্বির হোসেন, আল আমিন, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন সাকিল, জুবাইর হোসেন, মেহেদী হাসান রানা, আসাদুল্লাহ গালীব, ইরফান শুকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


