
মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় আমরা পরিবর্তন আনতে চাচ্ছি। এটা একটু সহজ করা যায় কীভাবে, যাতে (শিশুদের) টানা-হেঁচড়া না থাকে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মায়েরা এত বেশি টানাটানি করে জিপিএ-টিপিএ নিয়ে। আমরা চিন্তা করছি পরীক্ষাটা, মাননীয় প্রধানমন্ত্রীরও কথা হল এটার বিশেষ কোন ব্যবস্থা করা যায় কিনা। পরীক্ষা রাখা হবে। এই পরীক্ষাটা উনি (প্রধানমন্ত্রী) রাখতে চাচ্ছেন। এটা একটু সহজ করা যায় কীভাবে, যাতে (শিশুদের) টানা-হেঁচড়া না থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ খ্রিষ্টাব্দে থেকে পরীক্ষাটা চালু করেন, এই পরীক্ষাটা আজও আছে। আমরা কিছুটা হয়তো পরিবর্তন করতে চাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



