Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সমালোচকদের নিয়ে যা বললেন তামিম ইকবাল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সমালোচকদের নিয়ে যা বললেন তামিম ইকবাল

By Shamim Rezaজুলাই 7, 20192 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : ‘ওরা সমালোচনা করছে তো, করতে থাকুক’−শনিবার বিকালে লন্ডন ছাড়ার সময় হোটেলের লবিতে শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনকে এ কথাগুলো বলছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বিশ্বকাপ শুরুর আগে বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে সবচেয়ে বেশি রোমাঞ্চিত ছিলেন তামিম। গত কয়েক বছর রানের বন্যা বইয়ে দিয়ে প্রস্তুতিটাও নিয়েছিলেন দারুণভাবে। সবার আশা ছিল ইংল্যান্ডের বিশ্বকাপটা হবে তামিমের। কিন্তু ইংল্যান্ডে এসেই যেন খেই হারিয়ে ফেললেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সময় নিয়ে ব্যাটিং করেছেন। একটি ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ২০০৭, ২০১১ ও ২০১৫ সালের তিনটি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে এলেও সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে।

অথচ অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তামিমের দিকে ধেয়ে এসেছে সমালোচনার তীক্ষ্ণ বাণ। সেসব নিজ চোখে দেখছেন এবং শুনছেনও। কোনোভাবেই এসব সমালোচনা থেকে চোখ-কান সরিয়ে রাখতে পারছেন না দেশসেরা এই ওপেনার। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে তামিম তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করতে বাধ্য হয়েছেন। শনিবার সন্ধ্যায় টিম হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পথে তামিমকে আটকানো হলো। কয়েকটা মিনিট সময় চাইতেই বললেন, কী হবে বলে? তারপর জানতে চাওয়া হলো এই যে সমালোচিত হচ্ছেন, এ ব্যাপারে তো আপনার কিছু বলা উচিত। তামিমের পাল্টা জবাব, ‘একটু দূরে থাকি না…। কী হবে। ওরা সমালোচনা করছে তো, করতে থাকুক। আমি সেসবে আর কান দিতে চাই না।’

২০১৫ সালে একই রকমের সমালোচনার শিকার হয়েছিলেন। এরপর থেকে ব্যাট হাতে দিয়েছেন তার জবাব। তারপর দুই বিশ্বকাপের মাঝে ৫২ ম্যাচে ২ হাজার ৫১১ রান এসেছে তার ব্যাট থেকে। অথচ বিশ্বকাপের মতো আসরে তামিমের রান মাত্র ২৩৫। সাকিব সমালোচনা সহ্য করে এগিয়ে যেতে পারেন। অন্যদিকে তামিম সমালোচনায় ভেঙে পড়েন।

এমন পরিস্থিতি মেনেই তাকে বলা হলো, বিশ্বকাপের আগে কঠোর পরিশ্রম করেছেন, মাঠেও চেষ্টার কমতি ছিল না, সেসব তো জানানো উচিত? তামিমের উত্তর, ‘পরিশ্রম যে কতটা করেছি, সেসব তো কাছ থেকেই দেখেছেন। কিন্তু হয়নি যখন এতোকিছু বলে লাভ কী? এই বিশ্বকাপ আমার ছিল না।’ বলেই কিছুক্ষণ চুপ করে রইলেন। হয়তো আবেগ নিয়ন্ত্রণ করতে সময় নিলেন। যাওয়ার আগে বলে গেলেন, ‘এটা নতুন শুরু।’ হয়তো তাই! ২০২৩ সালে তামিম নিজের শেষ বিশ্বকাপ হয়তো নিজের মতো করেই সাজাবেন। নিজের চতুর্থ বিশ্বকাপের শোধ ভারতের মাটিতেই নেবেন। তামিম ভক্তরা আছেন সেই আশাতেই!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa