জুমবাংলা ডেস্ক : আন্দমান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাটি দুপুরে ঘূর্ণিঝড়ে ‘জাওয়াদ’-এ রূপ নিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে গেছে বঙ্গোপসাগর।

Advertisement

তাই সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে দুই নম্বর সতর্ক সংকেত।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার (৫ ডিসেম্বর) দুপুরে এটি উড়িষ্যার পুরি দিয়ে স্থলে ওঠে এসে এগুতে পারে পশ্চিম বঙ্গের দিকে। ঘূর্ণিঝড়টি তার গতিমুখ বারবার পরিবর্তন করছে। পূর্ব থেকে পশ্চিমে গেলে এটি উড়িষ্যা উপকূলের কাছে গিয়ে ফের পূর্বদিকে মোড় নেবে।

বাংলদেশের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, জাওয়াদ আগামী শনিবার (৪ ডিসেম্বর) রাতে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আগামী রোববার বিকেলের মধ্যে শক্তি হারিয়ে ফেলবে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের তাপমাত্রা বেড়ে গেছে। ফলে বেড়েছে গরম অনুভূতি। এছাড়া বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা।

আগামী শনিবার সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.