Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সম্রাটকে ধরতে দীর্ঘ সময় লাগার কারণ জানালেন র‍্যাব মহাপরিচালক
জাতীয়

সম্রাটকে ধরতে দীর্ঘ সময় লাগার কারণ জানালেন র‍্যাব মহাপরিচালক

By Saleh MohammadOctober 6, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকায় ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর দু-একদিন পরই ঢাকা ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এরপর ছিলেন আত্মগোপনে। নিয়েছিলেন এমন সব পদ্ধতি, যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। এমনটি জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

bdmorning1569728363gfdsg

Advertisement
রবিবার (৬ অক্টোবর) র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। কিন্তু কী পদ্ধতি অবলম্বন করে সম্রাট আত্মগোপনে ছিলেন তা বলেননি বেনজীর আহমেদ।

তবে এসব পদ্ধতি অবলম্বন করার কারণেই সম্রাটকে ধরতে দীর্ঘ সময় লেগেছে র‌্যাবের। বেনজীর আহমেদ বলেন, আত্মগোপনে থাকাকালে উনি এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন যেন তাকে সহজে খুঁজে পাওয়া না যায়। এ জন্য উনাকে খুঁজতে আমাদের দীর্ঘ সময় লেগেছে।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে রোববার তাকে বহিষ্কার করা হয়। এর আগে আজ ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে।

র‌্যাব ডিজি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি ভাইব্র্যান্ট ডেমোক্রেসি এবং অর্থনৈতিভাবে সমৃদ্ধ দেশে পরিণত হতে যাচ্ছি। এ রকম পরিবেশে দেশে কারও হাওয়া হওয়ার কারণ নেই। পাশাপাশি বলতে চাই, এ দেশের সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন, এটা যেমন সত্যি, তেমনি দয়া করে কেউ অবৈধ বা বেআইনি কাজে লিপ্ত হবেন না।

তিনি বলেন, ক্যাসিনো নিয়ে কাজ করতেই একাধিকবার তার নাম পেয়েছি। তাছাড়া ক্যাসিনোতে জড়িতের বিষয়ে গণমাধ্যমেও তার নাম এসেছে। ডেফিনেটলি এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

‘আমরা যখন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করি তার এক-দুদিনের মধ্যেই উনি ঢাকা ত্যাগ করে আত্মগোপনে যান। উনাকে খুঁজতে আমাদের দীর্ঘ সময় লেগেছে।’

চট্টগ্রামের বাবর নামের আরও এক যুবলীগ নেতার নাম সম্রাটের মতোই আসছে উনাকে আপনারা গ্রেফতার করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অনেক দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এর সফলও অনেক দিন মানুষ পাবে। তাই এক-দুজনকে গ্রেফতারের মাধ্যমে এটা সম্পূর্ণ হবে না। এ কার্যক্রমে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্র গড়ে ওঠে। আমরা সবাই মিলে কাজ করছি। আশা করছি, আমরা ভালো কিছু করব।’

সম্রাটের সঙ্গে আরমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, উনার পরিচয় জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ক্যাসিনোর সঙ্গে উনি যুক্ত।

ক্যাসিনোর টাকা অনেক জায়গায় ভাগ হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন আমরা আপাতত ক্যাসিনো বন্ধ করেছি। ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিল, তাদের ধরার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে এগোব।’

আমরা জানতে পেরেছি যে, সুনির্দিষ্ট অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগগুলো কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাসিনোটাও তো একটা অভিযোগ। মোদ্দা কথা হলো- প্রধানমন্ত্রী বলেছেন যে, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হচ্ছে। আমাদের মূল লক্ষ্য ছিল ক্যাসিনো বন্ধ করে দেয়া, সেটা করেছি। এখন লক্ষ্য হচ্ছে কারা ক্যাসিনো অপারেট করেছিল, তাদের আমরা আইনের আওতায় আনতে চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে এ বেআইনি কাজ কেউ করতে সাহস না পায়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa