Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সম্রাটের অসুস্থতা নিয়ে যা বললেন আইনজীবী
জাতীয়

সম্রাটের অসুস্থতা নিয়ে যা বললেন আইনজীবী

By Shamim RezaOctober 8, 20193 Mins Read
Advertisement

Lawyer_Samrat
হাসপাতালে অসুস্থ ইসমাইল চৌধুরী সম্রাটকে দেখতে তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : কারাগারে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে হাসপাতালে দেখতে আসেন তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্রাটকে দেখতে আসেন তিনি। সকাল আটটায় সেখানে নেওয়া হয় সম্রাটকে।

এর আগে বুকে ব্যথা অনুভব করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন বলেন, ‘আমরা সম্রাটের সঙ্গে দেখা করার জন্য হাসপাতাল পরিচালকের কাছে গিয়েছিলাম। পরিচালক আমাদের জানিয়েছেন, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।‘

‘এরপর সিসিইউতে থাকা সম্রাটের সঙ্গে দেখা করতে হাসপাতালে থাকা কারা কর্তৃপক্ষের লোকজনের কাছে অনুমতি চাইলে তারা আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেননি। তাই এখন আমরা ফিরে যাচ্ছি।‘

সম্রাটের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী জানান, গত ১০ সেপ্টেম্বর সম্রাটের পেস মেকার লাগানোর কথা ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে তিনি আর দেশের বাইরে যেতে পারেননি।

সম্রাটের অসুস্থতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার আইনজীবী বলেন, ‘আগে সুস্থতা, তারপরে বিচার। আগামীকাল আমরা আদালতে যাব। এবং এই বিষয়ে আদালতে একটি আবেদন করবো।‘

এসময় তিনি(আইনজীবী) প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে সম্রাটকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমতি প্রার্থনা করেন।

আইজীবী আফরোজা শাহনাজ পারভীন আরও জানান, কারাগারে থাকা সম্রাটের সঙ্গে গতকাল তারা দেখা করেছেন। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য কথা বলার সুযোগ পেয়েছিলেন। এ সময় সম্রাট বুকে হাত দিয়ে বার বার তার ব্যথার কথা বলছিলেন।

এর আগে বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

গতকাল সোমবার রাতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই রিমান্ড শুনানি আগামীকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।

রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনে মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখানো-পূর্বক ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা আসামি সম্রাটের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে কাকরাইলে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে ৬ মাস কারাদণ্ড দিয়ে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয় ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি সম্রাটকে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে রমনা থানায় দুটি মামলা হয়েছে।

এর আগে গত রোববার ভোর ৫টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লায় অভিযান চালিয়ে সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

February 5, 2026
ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

February 5, 2026
শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

February 5, 2026
Latest News
সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ডা. শফিকুর

আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

জরিমানা

লক্ষ্মীপুরে ৩০০ লোকের খাবারের আয়োজন, বিএনপিকর্মীকে জরিমানা

টহল

প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন এক লাখ সেনা সদস্য

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.