Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসী খবর সরকারিভাবে বিদেশ যেতে দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে নিবন্ধন
প্রবাসী খবর

সরকারিভাবে বিদেশ যেতে দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে নিবন্ধন

By iNews DeskFebruary 7, 2020Updated:February 7, 20202 Mins Read

সরকারিভাবে বিদেশ যেতে দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে নিবন্ধন

Advertisement
সরকারিভাবে বিদেশ যেতে দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে কর্মীদের নিবন্ধন কর্মসূচি। আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর (বিএমইটি) কেন্দ্রীয় ডাটাব্যাংকে এ নিবন্ধন শুরু হচ্ছে।

জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দক্ষ, স্বল্পদক্ষ, অদক্ষ এবং নারী-পুরুষ কর্মী সকলেই এখানে নিবন্ধন করতে পারবেন। এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর। কোনো দালাল বা মধ্যসত্ত্বাভোগী ছাড়াই সরকারিভাবে বিদেশ যেতে পারবেন কর্মীরা।

এক্ষেত্রে আগ্রহী কর্মীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ/নগদ/সিওরক্যাশ/রকেট) ২০০টাকা পাঠিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে নিবন্ধনে আগ্রহী কর্মীদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে-
>নিবন্ধনকারী কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
>মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে।
>নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট এবং নিজস্ব মোবাইল থাকতে হবে।
>নিবন্ধনের আপডেট তথ্য মাঝে মাঝে তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া। তাই এই নিবন্ধন শুরুর পরে যেকোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দফতর বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের সময় সকল যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটাব্যাংকে সংযোজন করতে হবে। তাই এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডাটাব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে। তবে ডাটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধনকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না।

এদিকে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বছরে প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মী বিদেশ পাঠানোর কথা রয়েছে। সে অনুযায়ী সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে গেল বছরের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারয়ণগঞ্জ এবং গাজীপুর জেলার নিবন্ধন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

June 26, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বড় রাজনৈতিক চাপে নেতানিয়াহু

ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa