Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সরকারি কবরস্থান দখল করে চলছে বালুর ব্যবসা!
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সরকারি কবরস্থান দখল করে চলছে বালুর ব্যবসা!

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 18, 2019Updated:অক্টোবর 18, 20192 Mins Read

শহীদুল ইসলাম পাইলট, ইউএনবি: শরীয়তপুরের পালং উপজেলার পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কোটা পাড়ায় অবস্থিত বেওয়ারিশ লাশ দাফনের জন্য সরকারি কবরস্থান। তবে জেলা সদরের এই কবরস্থানের জায়গাটি বর্তমানে প্রভাবশালী এক বালু ব্যবসায়ী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

o2K5SSrPLOFfQF3cLrNH4xjjVqqkRk33l4Bcs6Xe

Advertisement

স্থানীয়দের দাবি, ধীরে ধীরে সরকারি এই কবরস্থানটি বেদখল হয়ে যাচ্ছে। বেওয়ারিশ লাশের কবরস্থানটি পূর্ব কোটাপাড়ার ডোম ঘরের পাশে এবং নদীর তীরবর্তী হওয়ায় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা এটি ব্যবহার করছেন। তারা বালুর বলগেট নদীর তীরে রেখে বালু আনলোড করেন। এছাড়া বালুভর্তি বলগেট নদীর তীরে রাখার কারণে বলগেটের ধাক্কায় কবরস্থানের জায়গাটি একট একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, জায়গাটি বেওয়ারিশ লাশের কবরস্থান। এখানে পূর্ব কোটা পাড়ায় বসবাসরত আলমগীর ছৈয়াল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি কবরস্থান দখল করে রমরমা বালুর ব্যবসা করে আসছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ী আলমগীর ছৈয়াল বলেন, জায়গাটি সরকারি পরিত্যক্ত ডোম ঘরের। এটা কোনো কবরস্থান না। এখানে বালু রেখে বিক্রি করি।

অথচ বালু রাখার কারণে কিছু দিন আগে একটি বেওয়ারিশ লাশ নিয়ে এলাকায় একটি দুঃখজনক ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মজিবুর রহমান বলেন, গত কয়েক দিন আগে শরীয়তপুর সদর হাসপাতালের ডোম ঘর থেকে আনা একটি বেওয়ারিশ লাশ ভ্যানগাড়ি দিয়ে পূর্ব কোটা পাড়া ডোমঘরের কবরস্থানে দাফন করার জন্য নেয়া হয়। কিন্তু লাশের গাড়িটি বালু রাখার কারণে কবরস্থানের কাছে নেয়া সম্ভব হয়নি। পরে ভ্যানগাড়ি চালক গাড়ি থেকে লাশ নামিয়ে লাশের পায়ে রশি লাগিয়ে কুকুরের মত টেনে কবরস্থানে নিয়ে দাফন করে। এ ঘটনার পর এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান শেখ বলেন, সাবেক ডোমঘরের পাশে বেওয়ারিশ লাশ দাফনের সরকারি কবরস্থান দখল করে কে বা করা বালুর ব্যবসা করে আসছে এর সম্পর্কে আমি কিছুই জানি না। তবে যারা এ কবরস্থান দখল করে বালু রেখে ব্যবসা করছে, তারা যত প্রভাবশালী হোকনা কেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

জুন 17, 2026
প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

জুন 17, 2026
মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

জুন 17, 2026
Latest News
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa