Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা
জাতীয় স্লাইডার

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা

By Sazzad Hossainসেপ্টেম্বর 17, 20193 Mins Read

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Advertisement
জুমবাংলা ডেস্ক: আকাশপথে চলাচলের সময় যে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে, সেসব ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ বিমানে ভ্রমণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি অফিসাররা যে যেখানেই যান, বাংলাদেশ বিমানেই যেতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আগে ঢাকায় একধরনের ঝরঝরা বাস চলত। আমরা এই বাসগুলোকে বলতাম মুড়ির টিন। তখন বিমানের অবস্থা ছিল এই মুড়ির টিনের মতো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর বিমানের আগের অবস্থা নেই। এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায়। ২১ বছর পর ক্ষমতায় এসে পাঁচবছর ছিলাম। বিমানের উন্নয়নে তখন বুক বেশি কিছু করতে পারিনি। কারণ টাকা-পয়সার ব্যাপার ছিল। এখন আমাদের যে রিজার্ভ আছে সেখান থেকে আমরা নিজস্ব অর্থায়নে আরও দুটি উন্নতমানের বিমান কিনতে পারব। আমাদের সেই পরিকল্পনা আছে।’

বিমানের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি সাড়ে তিনবছর মাত্র সময় পেয়েছিলেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে গুছিয়ে আনতে শুরু করেছিলেন। আজকে বিমানের যে লোগো সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়নুল আবেদীনসহ শিল্পীদের নিয়ে কমিটি করে দিয়েছিলেন। সেখানেই লোগো চূড়ান্ত করা হয়। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এত অল্প সময়ের মধ্যে তিনি কীভাবে এক অগ্রগতি অর্জন করলেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ আমাদের আছে। আজকে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা এদেশের জনগণের জীবনমান উন্নয়নে সর্বাত্ম চেষ্টা চালাচ্ছি।’

ভাষণ শেষে প্রধানমন্ত্রী ড্রিমলাইনার রাজহংসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি কেক কাটেন।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ড্রিমলাইনার রাজহংস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র থেকে ১৩ সেপ্টেম্বর বেলা ১২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ড্রিমলাইনার ‘রাজহংস’। তার আগে, লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়। বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফার্স্ট অফিসার জামিল ও আতিয়াব একটানা ১৫ ঘণ্টা চালিয়ে ড্রিমলাইনারটি নিয়ে আসেন।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা ছিল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত ও সম্পূর্ণ নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংসের’। কিন্তু রাডার ব্যবস্থাপনায় ত্রুটির কারণে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল বোয়িং কোম্পানি। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৬টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

উল্লেখ্য, এর আগে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০-ইআর এর নামও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। সেগুলো হলো- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত এবং ময়ূরপঙ্খী।

টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগবে। ‘রাজহংস’-এর আসন সংখ্যা ২৭১টি। বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সর্ম্পূণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধা, ইন্টারনেট ও ফোন কল করার সুবিধাও পাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa