সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিলের (সিপিএফ) ২০২৫–২৬ অর্থবছরের জন্য বার্ষিক মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সরকারি কর্মচারীদের সুদের হার

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা, ১৯৭৯-এর রুল ১২(১) এবং অবদানকারী ভবিষ্য তহবিলের নিয়মাবলি, ১৯৭৯-এর রুল ১২ অনুযায়ী সরকারি হিসাবে অন্তর্ভুক্ত জিপিএফ ও সিপিএফের মুনাফার হার স্লাবভিত্তিকভাবে নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত হার অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে জিপিএফের প্রারম্ভিক স্থিতির ওপর ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফার হার ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১১ শতাংশ।

এছাড়া একই অর্থবছরে জমাকৃত চাঁদার ওপর মুনাফার হার নির্ধারণ করা হয়েছে— ১৫ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ১৫ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে জমাকৃত চাঁদার ওপর মুনাফার হার ১৫ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ। ১৫ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এক রকম নয়। তাই স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে জিপিএফের স্লাবভিত্তিক সর্বোচ্চ হারকে বিবেচনায় রেখে তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

বাড়লো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের মেয়াদ

২০২৪-২৫ অর্থবছরেও জিপিএফ ও সিপিএফে মুনাফার হার একই ছিল। সে হিসাবে মুনাফার হার অপরিবর্তিত থাকল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.