Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন প্রস্তাব
জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন প্রস্তাব

By iNews DeskApril 20, 2020Updated:April 20, 20202 Mins Read

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন প্রস্তাব

Advertisement
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবং করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপালনকালে কেউ আক্রান্ত হলে তাঁদের বিমা সুবিধার পরিবর্তে সরাসরি নগদ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সরকারি কর্মচারীদের গ্রেড এবং আক্রান্ত ও মৃত্যু অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ হবে ৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ এপ্রিল সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে বলেন, ‘দায়িত্ব পালনকালে কেউ যদি কোভিড-১৯ এ আক্রান্ত হয় তবে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা সরকার নেবে। তাদের জন্য একটা স্বাস্থ্যবিমার ব্যবস্থা আমরা করে দেবো। যারা আক্রান্ত হবে তাদের জন্য আমরা পদমর্যাযদা অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার একটা স্বাস্থ্যবিমা করে দেবো। আর খোদা না করুক কেউ যদি মৃত্যুবরণ করেন তবে তাদের জন্য এই বিমাটা আমরা পাঁচ গুণ বাড়িয়ে দেবো।’

চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাইকে বিশেষ বিমা পলিসির আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কিন্তু শেষ পর্যন্ত সেই বিমা পলিসি আর হচ্ছে না। এর বদলে সবাইকে সরাসরি টাকা দেওয়া হবে। আর পুরো বিষয় দেখভাল করবে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড।

সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর থেকেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), জীবন বিমা করপোরেশন এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড একটি খসড়া নীতিমালা তৈরি করে। ওই নীতিমালা চূড়ান্ত করার জন্য ১২ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে পুরো বিষয় উল্টে যায়।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, এ সময়ে বিমা পলিসি করা কঠিন হবে। কারণ, পলিসি করতে হলে আসবে প্রিমিয়ামের প্রশ্ন। এখন কারও কাছ থেকে প্রিমিয়াম নেওয়া সম্ভব হবে না।

অর্থসচিব আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাফর ইকবাল, জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল হক, আইডিআরএর সদস্য মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আর্থিক সুবিধা দেওয়া সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর তা নীতিমালা আকারে জারি করবে অর্থ মন্ত্রণালয়।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রত্যক্ষভাবে নিয়োজিত অন্যান্য সরকারি কর্মচারী, যাঁরা করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে দায়িত্ব পালন করছেন, তাঁরাই এ সুবিধার আওতাভুক্ত থাকবেন। এঁদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তরাই কেবল সুবিধা পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যেহেতু এটি করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত, তাই বিমাসুবিধার বিষয়টি রাখা হচ্ছে না। তার বদলে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

July 11, 2026
ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

July 11, 2026
Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

July 11, 2026

Latest News

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa