Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

By Shamim RezaJuly 11, 2019Updated:July 11, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের উদ্দেশ্যে এক পরিসংখ্যান তুলে ধরে সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন: বেশি বয়সীরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এমনিতেই কম পাস করে। আর বয়স যদি ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়, তারা আদৌ পাস করবে কিনা এটা হলো প্রশ্ন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

Advertisement

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমি কিছুদিন আগে শুনতে পেলাম চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩৫ করতে হবে। নাহলে বিশাল এক আন্দোলন হবে! এটা শোনার পর আমি পিএসসির চেয়ারম্যানকে ডেকে পাঠালাম। তার কাছে বিগত তিন বছরের একটা হিসাব চাইলাম। বিগত তিন বছরে বয়সের ভিত্তিতে পিএসসির যে রেজাল্ট সেটা আমি সংসদের সামনে তুলে ধরছি।

এরপরই তিনি পিএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের চার ক্যাটাগরিতে ভাগ করে পাসের হার সংসদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন: ৩৫তম বিসিএস এ যাদের বয়স ২৩ থেকে ২৫ তারা উত্তীর্ণ হয়েছে ৪০.৭ ভাগ আর যাদের বয়স ২৫ থেকে ২৭ তাদের উত্তীর্ণের ভাগ হচ্ছে ৩০.২৯। ২৭ থেকে ২৯ যাদের বয়স তাদের উত্তীর্ণের হার হচ্ছে ১৩.১ শতাংশ আর ২৯ বছরের উপরে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাশের হার হচ্ছে ৩.৪৫ ভাগ।

একইভাবে ৩৬তম বিসিএসের রেজাল্টের পরিসংখ্যান তুলে ধরেন সংসদ নেতা। বলেন: ৩৬তম বিসিএসে ২৩ থেকে ২৫ বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৩৭.৪৫ ভাগ। ২৫ থেকে ২৭ বছর বয়সীদের পাসের হার ৩৪.৭৮ শতাংশ। ২৭ থেকে ২৯ বছর বয়সী যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ১৪.২৯ শতাংশ। ২৯ বছর বয়সের বেশি যারা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৩.২৩ শতাংশ।

সর্বশেষ ফল প্রকাশ হওয়া ৩৭তম বিসিএসের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: ৩৭তম বিসিএসে ২৩ থেকে ২৫ বছর বয়সে যারা পরীক্ষা দিয়েছিল পাসের হার ৪৩.৬৫ শতাংশ। ২৫ থেকে ২৭ বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাসের হার ২৩.৩৫ শতাংশ। ২৭ থেকে ২৯ বছর বয়সে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৭.২০ শতাংশ। আর ২৯ বছরের উপরে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাসের হার ০.৬১ শতাংশ।

পরিসংখ্যান সংসদের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: তাহলে ৩৫ বছরের বয়সে যারা পরীক্ষা দেবে, ছেলেমেয়ে ঘর সংসার সামলে তাদের পরীক্ষার রেজাল্টটা কী হবে? এরপর রেজাল্ট-ট্রেনিং চাকরিতে ঢুকতে ঢুকতে ৩৭ বছর। আর তারা আদৌ পাস করবে কিনা এটা হল প্রশ্ন!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa