
বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন। আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সারা দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এই পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোকের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।
এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোক সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



