Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি প্রজ্ঞাপন অমান্য করে ইউএনও হলেন স্কুল কমিটির সভাপতি
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

সরকারি প্রজ্ঞাপন অমান্য করে ইউএনও হলেন স্কুল কমিটির সভাপতি

By Saleh MohammadOctober 1, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।

image-125552-1569927285

Advertisement
পরবর্তীতে তিনি ওই বিদ্যালয়ের তিন বছর মেয়াদি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ‘বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে।

এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। গত কয়েকদিন পর্যন্ত এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ সদস্য বিশিষ্ট কমিটির চারজন হবেন নির্বাচিত অভিভাবক। ওই চারজন অভিভাবকের মধ্যে আবার দুজন নারী ও দুজন পুরুষ হতে হবে। পদাধিকার বলে প্রধান শিক্ষক হবেন সদস্য সচিব। সহকারী শিক্ষকদের মধ্যে একজন হবেন শিক্ষক প্রতিনিধি। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকও ওই কমিটির সদস্য হবেন। যিনি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত হবেন। একজন হবেন জমিদাতা সদস্য (যদি থাকেন)।

কমিটিতে বিদ্যালয়টি যে এলাকায় অবস্থিত ওই এলাকার দুইজন শিক্ষানুরাগী সদস্য থাকবেন। তাদের একজন পুরুষ ও অন্যজন নারী সদস্য হবেন। যা স্থানীয় সাংসদের পরামর্শক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত হবেন।

কিন্তু কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইউএনও পিজুস চন্দ্র দে’কে স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ শিক্ষানুরাগী সদস্য করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেন। আর সেই পরামর্শ অনুযায়ী ইউএনওকে শিক্ষানুরাগী সদস্য হিসেবে প্রধান শিক্ষক মনোনীত করেন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর তিনিই সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যরয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা পারভীন বলেন,‘তিনি (আ.স.ম ফিরোজ) ইউএনও স্যারকে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত করার পরামর্শ দিয়েছেন বলেই তাকে শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না।’

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন,‘সারাদেশে শিক্ষিত জনপথ হিসেবে পরিচিত বাউফল উপজেলা। অথচ সেই উপজেলায় ভাড়া করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়েছে। এটা বাউফলবাসির জন্য লজ্জার।’ তিনি আরও বলেন, সবচেয়ে ঘৃনিত কাজ করেছেন ইউএনও। তিনি কিভাবে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং পরবর্তীতে সভাপতি হয়েছেন?

এক অভিভাবক বলেন,‘তাহলে কি উপজেলা সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার কোনো ব্যক্তির শিক্ষানুরাগী হওয়ার মত যোগ্যতা নেই ?’

এক সরকারি কর্মকর্তা বলেন,‘ইউএনও স্যারকে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী করে তাকে অসম্মান করা হয়েছে। আর তিনি (ইউএনও) সভাপতি হয়ে তার পদকে অসম্মান করেছেন।’ তিনি আরও বলেন, ইউএনও যে কোনো সময় বদলি হয়ে যেতে পারেন। তখন কি হবে ?

এ বিষয়ে ইউএনও পিজুস চন্দ্র দের কাছে জানতে চাইলে তিনি বিব্রতবোধ করেন। কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ সাইয়াদুজ্জামান বলেন,‘সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে ইউএনওকে শিক্ষানুরাগী সদস্য কিংবা সভাপতি করার কোনো সুযোগ নেই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa