Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি সফরে বাংলাদেশে এসেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং ইস্টাবলিশমেন্ট এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল Hedon Mwilu।

মঙ্গলবার (০৪ জুন) তাঁরা সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun এদিন ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তাঁরা আগামী ০৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অবলোকনের জন্য বাংলাদেশে আগমন করেন। তাঁদের এই সফরের মধ্য দিয়ে সিয়েরা লিওন ও জাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে আশা করা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.