Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকার মানুষের অনেক মৌলিক চাহিদা পূরণ হবে।

এখানে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়াও কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরগুলোর সরকারি ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হবে পরিবেশবান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল।

এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নি নির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেলথ কেয়ার, টয়লেট, ব্যায়ামাগর, গোসলখানা, ভোজ হল, লিফ্টসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পরিবেশমন্ত্রীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান এবং ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দুটি গাছের চারা রোপণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.