Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সরকারের অনুমতি পেলে বিশ্বকাপে খেলতে যাবে পিসিবি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সরকারের অনুমতি পেলে বিশ্বকাপে খেলতে যাবে পিসিবি

By rskaligonjnewsJuly 3, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন এই আসরে অংশ নেওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও অনাপত্তিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে বোর্ড।

পিসিবি

Advertisement

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান দলকে ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে কিনা। যদি দেওয়া হয় তাহলে পাকিস্তানের পাঁচটি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু নিয়ে কোনো সংশয় আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়। একইসঙ্গে পাকিস্তান সরকার নিরাপত্তার জন্য দলের সাথে নিরাপত্তা প্রতিনিধি পাঠাবে কি না, সে বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে প্রেরিত চিঠিতে।

পিসিবিরএক বিবৃতিতে জানায়, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর, আমাদের পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের উদ্দেশ্যে আন্তঃপ্রাদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুলিপির মাধ্যমে ছাড়পত্রের অনুমোদন চাওয়া হয়।’

সেখানে আরও বলা হয়, ‘ভারতের নির্ধারিত ভেন্যুতে খেলতে যাওয়ার বিষয়টি পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটিই আমরা মেনে নিতে বদ্ধপরিকর। পরবর্তী পদক্ষেপের পরামর্শ দেওয়ার আগে এটি সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে তারা কোন প্রক্রিয়ায় সামনে অগ্রসর হবে। এ জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শনে ও আয়োজকদের সাথে বৈঠক করতে অগ্রিম দল পাঠাতে হয়, সেটি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত।’

৬ অক্টোবর শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। যদিও এখনও প্রতিপক্ষ কে হতে যাচ্ছে সেটি নিশ্চিত হয়নি। ১৫ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।

একনজরে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ সূচি
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার-১ (হায়দরাবাদ, ৬ অক্টোবর)
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার-২ (হায়দরাবাদ, ১২ অক্টোবর)
ভারত বনাম পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (বেঙ্গালুরু, ২০ অক্টোবর)
পাকিস্তান বনাম আফগানিস্তান (চেন্নাই, ২৩ অক্টোবর)
পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা (চেন্নাই, ২৭ অক্টোবর)
বাংলাদেশ বনাম পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (বেঙ্গালুরু, ৪ নভেম্বর)
ইংল্যান্ড বনাম পাকিস্তান (কলকাতা, ১২ নভেম্বর

ওয়েস্ট ইন্ডিজের অধঃপতনের যে কারণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

June 24, 2026
Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

June 24, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

June 24, 2026

Latest News

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

Black

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa