Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারের পদত্যাগের আহবান বিএনপির অগণতান্ত্রিক আচরণ : কাদের
জাতীয়

সরকারের পদত্যাগের আহবান বিএনপির অগণতান্ত্রিক আচরণ : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 31, 20212 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সরকারের পদত্যাগের আহবান বিএনপি’র অগণতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘বিএনপি’র এই আহবান হাস্যকর। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

নিরপেক্ষ বলতে শিশু আর পাগল ছাড়া কেউ নেই, বিএনপি নেত্রীর একথা নিশ্চয়ই ভুলে যায়নি জনগণ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবী করছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ দল থেকে পদত্যাগ করা উচিত।

‘সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। বিএনপি’র কাছে নিরপেক্ষতা হচ্ছে, তাদের পক্ষে রায় গেলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন জয়ের গ্যারেন্টি দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ। তিনি বলেন,রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নিয়ে বিএনপি অপপ্রচার ও মনগড়া কথা বলে যাচ্ছে অবিরাম, অথচ তারাই পরিকল্পিতভাবে বিচার বিভাগ নিয়ে মিথ্যাচার করছে।

গত চার দশক পার হলেও বিএনপি’র রাজনীতি থেকে সন্ত্রাস নির্ভরতা একটুও কমেনি উল্লেখ করে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি যারা করে আসছে তাদের কাছে জনস্বার্থের চেয়ে ক্ষমতাভোগই অধিকতর কাঙ্খিত। ক্ষমতা ফিরে পাবার মোহে বিএনপি এখন অন্ধ।

বিএনপি বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা না করে ভারত বিরোধিতার ভোঁতা অস্ত্রে শান দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা ভারত সফর শেষ করে বিমানবন্দরে এসে বলে গঙ্গার পানি বন্টনের কথা বলতে ভুলে গেছে, তাদের মুখে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের কথা মানায় না।

গত কয়েক দিনে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যে তান্ডবলীলা চালানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে বিএনপি নেতারা বলেছেন এর সাথে তাদের কোন যোগসূত্র নেই- তাদের একথা শুনলে হাসি পায়, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসকল সন্ত্রাসী কার্যকলাপের উস্কানি ও প্রশ্রয় দিচ্ছে এবং জনগণের সম্পদে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশদাতা হয়ে আবার সমাবেশও করে। বিএনপি’র মায়া কান্না মাছের পুত্র শোকের মত।

বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং জনগণকেও স্বাস্থ্যবিধি মানতে উদ্ধুদ্ধ করুন। এটাই দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবার দায়িত্ব। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa