Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো: জামায়াত আমির
জাতীয় স্লাইডার

সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো: জামায়াত আমির

By Arif Armanজানুয়ারি 23, 20262 Mins Read

Advertisement
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা মানুষকে কেনার চিন্তা করি না।

আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে।

আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।

ডা. শফিকুর রহমান বলেন, আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নিঃসংকোচে ভোট দিবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দিবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। মনে রাখবে ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, ১৭ বছরের বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।

নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বিমানমন্ত্রী

    ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

    জুন 15, 2026
    প্রধানমন্ত্রী

    তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

    জুন 15, 2026
    BUS-Terminal

    তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

    জুন 15, 2026
    Latest News
    বিমানমন্ত্রী

    ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

    প্রধানমন্ত্রী

    তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

    BUS-Terminal

    তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

    পুলিশ

    নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

    Ad Din

    কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

    যানজট নিরসন

    মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    PAY-SCALE

    নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

    ViSa

    ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

    Benzir

    গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa