Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকার-ইসিকে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন মির্জা ফখরুল
জাতীয়

সরকার-ইসিকে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন মির্জা ফখরুল

By Sibbir OsmanNovember 10, 20203 Mins Read

সরকার-ইসিকে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন মির্জা ফখরুল

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে এই শিক্ষা নেয়া উচিত যে, নির্বাচন কমিশন কাকে বলে? আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধবংস করে ফেলেছে। গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধবংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আজকে আমেরিকার নির্বাচনের যেরকম… যারা অথোরিটি তারা দেখেন, সমস্ত চাপের মুখেও কিন্তু অবিচল থেকেছেন। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- ‘দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র’।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি না থাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ, শক্তিশালী হতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। আজকে এই আওয়ামী লীগ, যারা বার বার ক্ষমতায় এসে পরিকল্পিভাবে, আত্মম্ভরিতা করে, অহংকার করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়া খুললে দেখবেন যে কীভাবে আমেরিকাতে সেই আত্মম্ভরিতার অবসান ঘটানো হয়েছে, কীভাবে জনগণ রুখে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন, আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে, তারা একটা ভয়ংকর অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সারা পৃথিবীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর একমাত্র কারণ কর্তৃত্ববাদিতার চাপ, অসহায়ত্ব থেকে গোটা পৃথিবীর মানুষ বেরিয়ে আসতে চায়। আজকে সেজন্য আমি মনে করি যে, বাংলাদেশের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিয়ে আর সম্ভব না।

ঢাকা ও সিরাজগঞ্জ উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত রাত্রেও উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাদের বাড়ি বাড়ি গেছে, সাহাবুদ্দিন সাগর আমাদের সভাপতি (দক্ষিণখান থানা) তার বাড়িতে গিয়ে এক পুলিশ অফিসার পিস্তল ধরে তার স্ত্রীকে বলেছেন, তাকে বলবেন যে, সে যেন বাড়ি না আসে তানাহলে গুলি করে মেরে ফেলবো।একটু আগে খবর পেলাম, অফিসের পিয়নকে ধরে নিয়ে গিয়েছিলো, তারপর আবার ছেড়েছে। এরকম ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, তারপরও কিন্তু হাজার হাজার মানুষ বেরিয়ে প্রচার করছে।

তিনি বলেন, এই যে সিরাজগঞ্জে প্রার্থীকে বাড়ি থেকে বেরুতে দেয়া হয়, ঘিরে রেখেছে। তিন দিন আটকিয়ে রেখেছে তারপরে অনেক চেষ্টা করে বের হয়েছে, এখন তাকে বের হতে দেয় না। ওখানে তো মহাশক্তিশালী, প্রভাবশালী প্রয়াত নাসিম (মোহাম্মদ নাসিম) সাহেবের ছেলে নির্বাচন করছে, তারা তো ওখানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, এমন ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করেছে কেউ সাহস পাচ্ছে না।

তিনি বলেন, তারপরও আমরা আশাবাদী, আমরা আবার ওই আশঙ্কায় থাকি যে, ২০১৮ সালে আগের রাত্রে যে নির্বাচন, অন্যান্য উপনির্বাচনগুলো যে অবস্থা, মেয়র নির্বাচনগুলোতে যে অবস্থা তাতে করে আমরা উদ্বিগ্ন এই নির্বাচনগুলোতে ফলাফল কি দাঁড়াবে?

সংবাদ সম্মেলনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের উপ-নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa