Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রী

By Hasan MajorJune 15, 20214 Mins Read

সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রযুক্তির আধুনিকায়নে অপরাধের ধরন পরিবর্তনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে।

বিজ্ঞান বা আধুনিকতা যেমন আমাদের সুযোগ দিচ্ছে তেমনি জীবনে ঝুঁকিরও সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। ’

প্রধানমন্ত্রী আজ সকালে এসএসএফ-এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। খবর বাসসের।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, ‘ভূরাজনীতি যেমন পরিবর্তনশীল তেমনি অপরাধ জগতটাও পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহার আমাদের সুযোগ করে দিচ্ছে, জীবনকে গতিশীল করার পাশাপাশি কর্মক্ষেত্রকেও বিস্তৃত করছে। একইভাবে অপরাধী তথা জঙ্গিদেরও সুযোগ করে দিচ্ছে। কাজেই আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার।’

তিনি বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা তাদের পরিবারবর্গই নয় বিদেশি অতিথিরা এলে তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এসএসএফ-এর একটা বিরাট ভূমিকা থাকে। আর এটা একটা কঠিন দায়িত্ব।

প্রধানমন্ত্রী এসএসএফ-এর সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিদেশ যে যখনই যে এসেছেন আমাদের এসএসএফ সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যার প্রশংসা প্রত্যেকেই প্রায় করেছেন। সকলেই এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতার পেছনেও এই এসএসএফ সদস্যদের অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, একদিকে যখন করোনা অন্যদিকে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটানের মত প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে প্রটোকল এবং নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জিং ছিল। যাতে তাঁরা সফল হয়েছেন। এজন্য এসএসএফ’র সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর দল, সশ¯্রবাহিনী এবং সংশ্লিষ্ট সকলের অবদানের কথাও তিনি স্মরণ করে বলেন সকলের সহযোগিতার জন্যই এটা আমরা করতে পেরেছি।

এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে যখন তিনি প্রথম সরকার গঠন করেন তখন থেকেই দেখেছেন এই স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে থাকেন। যদিও দায়িত্ব পালনকালে তাদের নানাবিধ সমস্যা ছিল।

তিনি বলেন, যেহেতু বিভিন্ন বাহিনীর থেকে এখানে সদস্যরা আসেন তাদের যেমন আবাসন সমস্যা ছিল, তেমনি প্রশিক্ষণের এমনকি ফায়ারিং এর জন্য আলাদা কোন জায়গা ছিল না। যার সমাধান তাঁর সরকার করেছে।

ভাষণে সদ্য স্বাধীন দেশে যুদ্ধ বিধ্বস্থ দেশ পুণর্গঠনে জাতির পিতার উদ্যোগ এবং ’৭৫ পরবর্তী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, ’৭৫ এর পর যে সেনা সদস্য ক্ষমতায় এসেছিল সে ইনডেমনিটি দিয়ে জাতির পিতার বিচারের পথ রুদ্ধ করে, খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে এমনকি কারাগারে থাকা ১১ হাজার সাজাপ্রাপ্ত এবং ২২ হাজার বিচারাধীন যুদ্ধাপরাধীকে মুক্তি দিয়ে দেয়। এমনই এক পরিস্থিতিতে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর জীবনের ঝুঁকি নিয়ে তিনি একরকম জোর করেই দেশে ফিরে আসেন একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। যে স্বপ্নটা দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, আমি জানতাম যারা আমার বাবা-মা এমনকি ছোট্ট ১০ বছরের শিশু ভাইটিকে পর্যন্ত হত্যা করেছে সেই ঘাতকের আঘাত সবসময় আমার জন্য প্রস্তুত।

শেখ হাসিনা বলেন, তারপরেও তিনি ফিরে এসেছিলেন যার একটাই লক্ষ্য ছিল এই বাংলাদেশে সরকার গঠন করে দেশের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে আনতে হবে, জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। সেইসাথে ঘাতকদের বিচার করতে হবে। কারণ, ইনডেমনিটি’র কারণে তিনি যেমন হত্যা মামলা করতে পারেননি তেমনি জিডিও করা সম্ভব হয়নি। এমনকি হত্যাকান্ডের শিকার তাঁদের পরিবারের অন্য কাউকেও মামলা করতে দেয়া হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ঐ পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। কারণ, জনগণই ছিল আমার একমাত্র শক্তি। আর ছিল আমার দল আওয়ামী লীগ। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে ২১ বছর পর আমরা সরকার গঠন করি।

অনুষ্ঠানে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে ১০০টি গৃহহীন পরিবারের জন্য ২ কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

মুজিববর্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক হিসেবে এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান সম্পাদিত ‘মুজিব-বাঙালি-বাংলাদেশ’ নামে একটি ই-বুক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার জন্য ১৯৮৬ সালে রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরবর্তীতে এই বাহিনীকে স্পেশাল সিকিউরিটি ফোর্স হিসেবে নতুন নামকরণ করা হয়। বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী প্রেষণে নিযুক্ত অফিসারদের নিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স গঠিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa