Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘সরকার কোথাও নেই, এক জায়গায় আছে—শুধু টেলিভিশনে’
জাতীয়

‘সরকার কোথাও নেই, এক জায়গায় আছে—শুধু টেলিভিশনে’

By Sibbir OsmanMay 5, 20203 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকার কোথাও নেই। শুধু আছে টেলিভিশনে।’
‘সরকার কোথাও নেই, এক জায়গায় আছে—শুধু টেলিভিশনে’

Advertisement

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি তো এখন দেখছি সরকার রাস্তায় নেই। অর্থাৎ গোড়ায়-আগায়, মনে-গোপনে, কার্যালয়ে—কোথাও নেই। সরকার এক জায়গায় আছে—শুধু টেলিভিশনে। এভরি বডি ইজ ইন দি টেলিভিশন, নো বডি ইজ এনি হোয়ার।’

সংকট মোকাবিলায় বিরোধী দলকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং অর্থনীতিবিদদের নিয়ে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ গ্রহণ না করায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম সর্বদলীয় উদ্যোগ গ্রহণ করতে। সেই উদ্যোগ গ্রহণ করেনি তারা। ব্যুরোক্রেট-বিশেষজ্ঞ ছাড়া স্বনামধন্য অর্থনীতিবিদ— যেমন, ড. রেহমান সুবহান, মির্জা আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সালেহউদ্দিন, রাশেদ তিতুমীরকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করার দাবি করেছিলাম। সেটাও করা হয়নি। এনাদেরকে ডেকে তো পরামর্শ নিতে পারতেন। কিন্তু সেটা তারা করেননি।’

মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্য খাতে একটা টেকনিক্যাল কমিটি করেছে। সেখানে অনেক বরণ্যে চিকিৎসক বাদ পড়েছে এবং এই ধরনের ভাইরাল ডিজিজের সঙ্গে যারা লেখাপড়া করেছেন তাদেরকে সম্পৃক্তই করা হয়নি। সেখানে দলীয়কলণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দূরদৃষ্টি একেবারেই নেই। রাজনীতি বা রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞার অভাব। চরম উদাসীনতা এবং দাম্ভিকতা-অহংকার ছাড়া আর কিছুই তাদের কাছে নেই। যার ফলে যতই তারা বলুক জনগণের পাশে দাঁড়িয়েছে, সেটা জনগণ মেনে নিতে পারছে না।’

শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকার রমজান ও ঈদের কথা বলে প্রথমে তাৎক্ষণিককভাবে এবং পরবর্তী সময় সিদ্ধান্ত বদলিয়ে ১০ মে থেকে দোকান-পাট খুলে দিয়েছে। এটা আমাদের কাছে বোধগম্য নয় যে, তারা কাকে সুযোগ করে দিচ্ছেন?’

‘শপিং মল খুলে দিচ্ছেন খুব ভালো কথা। ঈদে যারা কাজ করে, কাপড় তৈরি করে, কেনা–বেঁচা করে ছোট-বড় ব্যবসায়ী তাদের জন্য দরকার আছে। সেটা কি মানুষের জীবনের বিনিময়ে। একটা মাস কি সেটা নিয়ন্ত্রণ করা যেত না, একটা মাস নিয়ন্ত্রণ করে সুযোগ সৃষ্টি করা যেত না? আসলে সরকার ব্যর্থ হয়েছে, সমাজিক দূরত্ব বজায় রাখার ব্যর্থতার কারণে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘লকডাউন তুলে নেওয়ায় দেশটা ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার এটা কেনো করছে? আমাদের কাছে মনে হচ্ছে, তাদের অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে জবাবদিহিতা না থাকার কারণে তারা এটা করছে। যদি সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত সরকার থাকতো, তাহলে এটা করা সম্ভব হতো না।’

ফখরুল বলেন, ‘মানুষের জীবন-জীবিকা দুইটাই যেমন রাখতে হবে ঠিক, সংক্রামণ যেহেতু এখনো উধর্বমুখী, সেহেতু আরও কিছুদিন ধরে অবরুদ্ধ সমাজিক দূরত্ব নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিলো। কারখানাগুলো এমনভাবে খোলা যেতে পারতো যে, ধীরে ধীরে কারখানায় সকল ব্যবস্থা নিশ্চিত করে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই কারখানাগুলো খোলা যেত। সেটা করা হয়নি। এতো রেক রেসলি, বলা যেতে পারে কোনো রকমের দূরদর্শিতার প্রমাণ সরকার দেখাতে পারেনি। প্রতিটি ক্ষেত্রে তাদের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা এবং চরম উদাসীনতা প্রমাণ হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশ কীভাবে কাজ করছে, তারা কিভাবে সফল হয়েছে, তা সরকারের দেখা উচিত। কিভাবে ভিয়েতনাম পারলো, কিভাবে গ্রীসের মতো দেশ পারলো। আসলে বিশ্বস্বাস্থ্য সংস্থা যেসব বিধি দিয়েছিলো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেই তারা সফল হয়েছে।’

‘সরকারকে বলব, এই ধরনের দাম্ভিকতা রেখে, এই ধরনের অহংকার থেকে বেরিয়ে এসে জনগনের পাশে এসে দাঁড়াতে। সুরক্ষিত অট্টালিকায় থেকে মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট-বেদনা সেটা বোঝা যায় না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa