Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকার পতনের কথা বলে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে : কাদের
জাতীয়

সরকার পতনের কথা বলে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 9, 20203 Mins Read

সরকার পতনের কথা বলে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে : কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক : ধর্ষণবিরোধী কর্মসূচি থেকে জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পতনের কথা বলে প্রকারান্তে বিএনপিই ধর্ষকদের ‘আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে কি না সেটাই আজ জনমনে প্রশ্ন।

“বিএনপি নেতারা বরাবরের মতো অভিযোগ করেছে, সরকার নাকি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সরকার অপরাধী ও অনিয়মকারীদের আতঙ্কে পরিণত হয়েছে। ইতোমধ্যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে। বিএনপি যখন মাঠে নামে- প্রতিবাদ করে তার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে। অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করে।”

দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় তো নয়ই, বরং শাস্তির বিধান আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সর্বোচ্চ শাস্তির বিধান রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী মন্ত্রিসভা বৈঠকে আইন সংশোধনের প্রস্তাব আসছে।”

সরকার কারও হাতেই ‘ইস্যু’ তুলে দেবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনার সরকার দ্রুত রেসপন্স করে। এ পর্যন্ত শেখ হাসিনার সরকারের আমলে একটি অপরাধ তুলে ধরুন যে সরকার অপরাধীকে আশ্রয়-প্রশয় দিয়েছে, এমনকি দলীয় পরিচয়ে কেউ অপরাধ অপকর্ম করলে সরকার কাউকে কিন্তু আশ্রয়-প্রশ্রয় দেয়নি।”

তিনি বলেন, “বিএনপি কথায় কথায় বলে, ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের। আজ কাগজে এসেছে গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যক্কারজনক অভিযোগ উঠেছে বিএনপির ছাত্র সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও এক সদস্যের বিরুদ্ধে। মির্জা ফখরুল সাহেব এখন কী বলবেন?

“এ সকল অপরাধীদের বাঁচানোর জন্য কি তাদের সরকারবিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেপ্তার করলে তখন তিনি বলবেন, সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।”

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শাসনামলের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল সাহেব আপনারা যখন ক্ষমতায় ছিলেন, ২০০১-২০০৬ সাল সেই বিভীষিকাময় দিনগুলোর কথা কি আপনাদের মনে পড়ে?

“কীভাবে বাংলাদেশকে সন্ত্রাস-ধর্ষণের লীলাভূমিতে পরিণত করেছেন আপনারা। সেগুলো দেশের মানুষের মন থেকে মুছে যায়নি। কত ফাহিমা, কত পূর্ণিমা, কত মহিমার আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়েছে। তবু আপনারা অপরাধীদের বিচার করেননি। অপরাধীকে শনাক্তও করেননি।”

‘সরকারকে আর সময় দেওয়া যাবে না’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, “সময় দেওয়ার আপনারা কে? জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে। সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারও দয়ায় নয়।

“ক্ষমতা দেওয়া এবং টিকিয়ে রাখার মালিক মহান স্রষ্টা। এদেশের মানুষ গত বারও বছরে আপনাদের তর্জন-গর্জন অনেক দেখেছে। ইতোমধ্যে আপনারা নিজেদের ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হিসেবে প্রতিষ্ঠা করেছেন।”

‘ষড়যন্ত্র, খুন ও সন্ত্রাস বিএনপির রাজনীতি’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তাদের ক্ষমতার উৎস জনগণ নয়, অন্ধকারের চোরাগলি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa