Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলে সরকার পতনের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেছেন, সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাতে চাই। ১৯৭১ সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তার জন্য আরেকটি লড়াই আমাদের করতে হবে। কারো হুকুমের দাস হতে চাই না।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আবাসস্থল গড়ে তুলতে চাই। সেজন্য সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের উপর যে দানব বসে আছে কথাটা আমার না এ কথা বলেছিলেন সাবেক বিচারপতি এসকে সিনহা।

তিনি বলেন, লেখক ব্লগার মোস্তাক আহমেদকে শুধুমাত্র সরকারের সমালোচনা করে একটি লেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল। ছয় মাস তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। শুধু মোস্তাক আহমেদ একা নন এরকম বহু মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আটক রাখা হয়েছে। আপনারা দেখেছেন সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের ছাত্রনেতাদের কি অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে গত কয়েকদিন আগে। হাসপাতাল থেকে একটি ছেলেকে তুলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে তার ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। আমরা জানতে চাই জনগণের প্রতিপক্ষ কেন পুলিশ? প্রতিপক্ষ তো আপনারা বানিয়েছেন নিজেরা বানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের সামনে প্রধান নির্বাচন কমিশনার আরেকজন নির্বাচন কমিশনারের সাথে ভিশন তর্ক যুদ্ধ করেছে, বলেছেন একজন বলেছেন এখনতো নির্বাচন হয় না। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না সেজন্যই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটিতে সেইসব বীর যোদ্ধাদের সামনে নিয়ে এসেছি। আমরা ইতিহাসে যার যা প্রাপ্য সেটি তাকে দিতে চাই। যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল নির্যাতিত হয়েছিল তাদেরকে আওয়ামী লীগ স্মরণ করতে চায় না।

সংগঠনের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেএবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সে সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন সাবেক ছাত্র নেতা ফজলুল হক মিলন মোস্তাফিজুর রহমান বাবুল জহির উদ্দিন স্বপন নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.