Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকার রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করছে : রেলমন্ত্রী
জাতীয়

সরকার রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করছে : রেলমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 11, 2021Updated:November 11, 20212 Mins Read
সরকার রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করছে : রেলমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার অবহেলিত রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।

মন্ত্রী আজ বিকেলে নাটোর রেল ষ্টেশনে ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাটোর ষ্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ষ্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে একথা বলেন।

নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমন নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নাটোর রেল ষ্টেশনের প্লাটফর্ম উঁচু ও বর্ধিতকরণ এবং যাত্রী শেড বর্ধিতকরণ কাজ বাস্তবায়ন করছে।

রেলপথ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কাজ শুরু করেছিলেন। তাঁর যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ ও ঐকবদ্ধ থাকতে হবে।

সুজন বলেন, রেলপথ মন্ত্রণালয় মোট ৫৫টি রেল ষ্টেশন আধুনিকায়নের কাজ শুরু করেছে। প্রয়োজন অনুযায়ী এসব ষ্টেশনে ফুটওভার ব্রীজ, প্লাটফর্ম উঁচু ও বর্ধিতকরণ,যাত্রী শেডের সম্প্রসারণ, যাত্রী বিশ্রাম কক্ষের মান উন্নয়ন ও ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের কাজ করা হচ্ছে।

নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এর দাবির প্রেক্ষিতে রেলপথ মন্ত্রী নাটোর রেল ষ্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন এবং ষ্টেশন সংলগ্ন স্থানে একটি শিশু পার্ক ও মার্কেট নির্মাণ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa