
একই সঙ্গে সর্বকালের সেরা পাঁচ উইকেট কিপারের তালিকাতেও নিজেকে নিয়ে এসেছেন মুশফিক। বর্তমানে ৩২৯ ম্যাচে ১০১৪০ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন মুশফিক। একই সঙ্গে ২২০ টি ডিসমিসালও নিয়েছেন মুশফিক। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা। তিন ফর্ম্যাটে মোট ৪৬৪ ম্যাচে ১৭৮৪০ রান আছে তাঁর৷
সাঙ্গাকারার পর মুশফিকের আগে থাকা তিন জন হচ্ছেন এম এস ধোনি (৫৩৮ ম্যাচে ১৭২৬৬ রান) , অ্যাডাম গিলক্রিস্ট (৩৯১ ম্যাচে ১৫২৫২ রান) ও অ্যান্ডি ফ্লাওয়ার (২৪১ ম্যাচে ১০২৪৯ রান) ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


