Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম
আন্তর্জাতিক জাতীয়

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : ২০১৯ সালে সস্তায় ভ্রমণ করতে চান, সেরকম শীর্ষ ১০টি গন্তব্যের তালিকা তৈরি করেছে লোনলি প্ল্যানেট ডটকম৷ এই তালিকায় সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ৷ ছবিঘরে দেখে নিন পুরো তালিকাটি৷

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম

Advertisement
১. সাউদার্ন নিল ভ্যালি, মিসর
বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড বই প্রকাশক লোনলি প্ল্যানেট৷ তাদের উদ্দেশ্যই হলো সস্তায় বিশ্ব ভ্রমণের বিভিন্ন টিপস দেয়া৷ মিসরের সাউদার্ন নিল ভ্যালিতে গেলে বিশ্বে অনেক পুরোনো ইতিহাস আপনার সামনে উন্মোচিত হবে৷

২. ওজ, পোল্যান্ড
এটি পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর৷ শহরটির খুব দ্রুত পরিবর্তন ঘটছে৷ বিভিন্ন শিল্প এলাকায় সংস্কারের পাশাপাশি নানা স্থাপত্য প্রকল্প নেয়া হয়েছে এই শহরে৷ আছে পুরোনো কল-কারখানা, আর বাকি স্থান সাংস্কৃতিক কর্মকাণ্ড, কেনা-কাটা এবং বিনোদনের স্থান হিসেবে পরিবর্তিত হচ্ছে৷

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম৩. গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্র
যদিও এটি লোকালয় থেকে বহু দূরে, তবু আজ আর এর অস্তিত্ব গোপন নেই৷ প্রতি বছর এখন সেখানে ভ্রমণ করতে যান ১ কোটি পর্যটক৷ এই পার্কের কোনো প্রবেশমূল্য নেই৷

৪. মালদ্বীপ
মালদ্বীপের অনেক দ্বীপে থাকা-খাওয়া বেশ সস্তা৷ বিশেষ করে যেসব দ্বীপে কম রিসোর্ট রয়েছে, যেখানে মূলত স্থানীয়রা তাদের গেস্টহাউজ ভাড়া দেন এবং আপনি থাকতে পারেন মালদ্বীপের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে৷

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম৫. হিউস্টন, যুক্তরাষ্ট্র
দারুণ সুন্দর এই শহরে আপনি ঘোরাঘুরি শুরু করতে পারেন এর জাদুঘর এলাকা থেকে৷ হাঁটা দূরত্বে সেখানে রয়েছে ১৯টি জাদুঘর৷ এর মধ্যে ১০টিতে প্রবেশ করতে কোনো টিকেট লাগে না, অন্যগুলোতেও বিশেষ কিছু দিনে বিনা প্রবেশমূল্যে যেতে পারেন৷

৬. আর্জেন্টিনা
গত কয়েক বছরে দেশটি পর্যটকদের আকর্ষণ করতে নানা ধরণের ‘অফার’ দিয়ে আসছে৷ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি’তেও বিশেষ মূল্যছাড় আছে৷

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম৭. বাংলাদেশ
এই দেশটি বৈচিত্র্যে ভরপুর৷ একেকটি শহর একেক রকম৷ আছে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আছে সুন্দরবন জাতীয় উদ্যান৷ এছাড়া আছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান, যেমন ষাট গম্বুজ মসজিদ, আছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার৷ বাংলাদেশ সব দেশের পর্যটকদের জন্যই খুব সস্তার ভ্রমণ-গন্তব্য৷

৮. আলবেনিয়া
দেশটিতে আছে দারুণ কিছু সমুদ্র সৈকত, আছে স্বতন্ত্র ইতিহাস৷ এখানকার ফল এবং খাবার পরিবেশনা শিল্পের পর্যায়ে পড়ে৷ এছাড়া আছে প্রত্নতাত্ত্বিক স্থান৷ আলবেনিয়া এমন একটি স্থান, যেখানে আপনি সুন্দর পাহাড়ি এলাকায় হাইকিং করতে পারেন, ছোট ছোট গ্রামে থাকতে পারেন এবং চাইলে রাজধানী তিরানায় ভ্রমণ করতে পারেন৷

সস্তায় ভ্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭ম৯. ইকুয়েডর
দক্ষিণ অ্যামেরিকার সবচেয়ে সুন্দর জায়গায় যেতে চান, কিন্তু সময় খুব কম? ইকুয়েডর হতে পারে আপনার আদর্শ গন্তব্য৷ সেখানে আছে সবুজ আন্দেস পর্বতমালা, বর্নিল ঔপনিবেশিক শহর, অ্যামাজন অরণ্য এবং প্রশান্ত মহাসাগর৷ ছোট্ট এই দেশটিতে প্রচুর বাস চলাচল করে এবং ভাড়া খুব কম৷

১০. স্লোভেনিয়া
অল্প খরচে ইউরোপের সবকিছু যদি কেউ একটা জায়গায় দেখতে চায়, তার জন্য আদর্শ স্থান হলো স্লোভেনিয়া৷ যে কোনো আলপাইন দেশগুলোর চেয়ে এই দেশটি অনেক সস্তা৷ যাতায়াতে সেখানে খুবই কম খরচ হয়৷ সেখানকার সড়ক এবং রেলপথে যাত্রা অনেক আরামদায়ক৷

সূত্র : ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa