Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সহযোগিতা জোরদার করতে আসছেন ডোনাল্ড লু
জাতীয়

সহযোগিতা জোরদার করতে আসছেন ডোনাল্ড লু

By Saumya SarakarMay 11, 20244 Mins Read

সহযোগিতা জোরদার করতে আসছেন ডোনাল্ড লু

Advertisement
জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু গতকাল শুক্রবার দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন। তিনি ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী মঙ্গল ও বুধবার তিনি বাংলাদেশ সফর করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার রাতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সফরের কথা ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডোনাল্ড লুর ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে।

ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে ডোনাল্ড লু চেন্নাইয়ে মার্কিন কনস্যুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি জোরদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ওই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। উন্মুক্ত ও গণতান্ত্রিক সমাজের কেন্দ্র হিসেবে সক্রিয় নাগরিক সমাজের প্রতিও তিনি সমর্থন জানাবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তাঁর এবারের দক্ষিণ এশিয়া সফর শেষ ধাপে ঢাকায় আসবেন। এখানে তিনি অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জলবায়ু পরিবর্তনসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডোনাল্ড লুর ঢাকা সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে। মাসুদ বিন মোমেন গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগের প্রেক্ষাপটের চেয়ে এখনকার প্রেক্ষাপট ভিন্ন। সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করতে আসছেন ডোনাল্ড লু।

পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনয়ন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলিকে মনোনয়ন দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ মনোনয়নের কথা জানায়।

ডেভিড মিলি প্রায় ১০ বছর আগে ঢাকায় মার্কিন মিশন উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি চীনে মার্কিন মিশন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেভিড মিলিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করার বিষয়ে বাইডেনের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। সেখানে পররাষ্ট্রবিষয়ক কমিটিতে এই মনোনয়নের বিষয়ে শুনানি হবে। মনোনীত রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা ও অগ্রাধিকার বিষয়ে সিনেট কমিটির সদস্যদের প্রশ্নের জবাব দেবেন। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে সিনেট এ মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মনোনয়ন অনুমোদন হলে ডেভিড মিলি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলেছে, পিটার হাস আরো কয়েক মাস বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। ডেভিড মিলির মনোনয়ন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হতে কয়েক মাস সময় লাগতে পারে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ডেভিড স্লেটন মিলি মার্কিন ফরেন সার্ভিসের মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার জ্যেষ্ঠ কর্মকর্তা। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতিবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। এ ছাড়া তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

ডেভিড স্লেটন মিলি ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা ও অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রাবিষয়ক অফিসের উপপরিচালক ছিলেন।

ভিসানীতি নিয়ে নতুন তথ্য নেই

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার রাতে বলেছে, ভিসানীতির বিষয়ে নতুন কিছু বলার নেই।

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র গত বছর প্রথমার্ধে বাংলাদেশিদের জন্য ভিসানীতি ঘোষণা করে। ওই নীতির আওতায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া যেকোনো বাংলাদেশিকে চিহ্নিত করে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করতে পারে ওয়াশিংটন ডিসি।

বিএনপির উপজেলা নির্বাচন বর্জন এবং অনিয়ম-হয়রানির অভিযোগ তুলে ভিসানীতি প্রয়োগের বিষয়ে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে জানতে চান একজন সাংবাদিক। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ভিসানীতির বিষয়ে তাঁরা কখনো প্রকাশ্যে বলেন, কখনো আড়ালে রাখেন। এখন নতুন করে কিছু বলার নেই।

সীমান্তে হত্যা নিয়ে মন্তব্য নেই যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার তথ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তুলে ধরেন বাংলাদেশি এক সাংবাদিক। সীমান্তে বেসামরিক জনগণকে হত্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বলে তিনি জানান। তিনি প্রশ্ন করেন, এই অঞ্চলে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ককে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র কি ভারতকে এসব হত্যাকাণ্ড পর্যালোচনা ও আইন লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার আহবান জানাবে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত। আমি বুঝতে পারি, ভারতীয় ও বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর পরস্পরের সঙ্গে যোগাযোগ আছে। গুলির ঘটনায় তাদের তদন্তের বিষয়ে তারাই কথা বলতে পারে।’

ভিসানীতির নতুন আপডেট নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa