
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এক নারীকে ন’’গ্ন অবস্থায় একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
জানা যায়, ঘটনাটি ঘটেছে ফ্লোরিডা অঙ্গরাজ্যে। লিন্ডসে কেনেডি নামের ৪৩ বছর বয়সী ওই নারীকে ডেলরে বিচ ফায়ার সার্ভিসের কর্মীরা গত মঙ্গলবার উদ্ধার করে। রাজ্যের ব্যস্ত একটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ড্রেনের ভেতর থেকে আটকে পড়া ওই নারীর চিৎকার শুনে ফায়ার সার্ভিসকে খবর দেন এক ব্যক্তি।
এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ড্রেনের গেট খুলে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হয়। তিনি ৮ ফুট গর্তের নিচে আটকা পড়েছিলেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, উদ্ধারের পর লিন্ডসেকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডেলরে বিচ ফায়ার রেসকিউয়ের মুখপাত্র ডানি মোসচেলা ওই নারীকে ন’’গ্ন এবং নোং’রা অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোসচেলা জানান, ওই নারী ভাগ্যবান। তবে লিন্ডসে কতক্ষণ সেখানে ভালো থাকতেন তা জানা নেই। কোনো ব্যক্তি এমন একটা জায়গা কিছু সময়ের জন্যও থাকবে এটা সাধারণত ভাবনার বাইরে থাকে। জায়গাটি নোংরা, বিপজ্জনক। সেখানে সাপ, ইঁদুর, ময়লা এবং রাস্তার ময়লা গিয়ে পড়ে এবং বাজে দুর্গন্ধ থাকে সেখানে।
গত ৩ মার্চ নিখোঁজ হন লিন্ডসে। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর লিন্ডসে জানান, তার বয়ফ্রেন্ডের বাড়ির কাছে একটি খালে সাঁতার কাটছিলেন তিনি। তখন বেশ কয়েকটি টানেল নজরে পড়ে তার। এরপর তিনি টানেলে ঢুকলে পথ হারিয়ে ফেলেন।
পরে তিনি একটি স্টর্ম ড্রেন খুঁজে পান। সেখান দিয়ে তিনি ওপরে মানুষজনকে হেঁটে যেতে দেখেন। পরে তিনি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। লিন্ডসের দাবি, তিনি তিন সপ্তাহ ধরেই সেখানে আটকে ছিলেন। পুলিশও বলছে, মনে হচ্ছে লিন্ডসে নিজে থেকেই সেখানে গিয়েছেন। কেউ তাকে জোর করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


