Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছিলেন সংবাদকর্মীরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান।

ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহায্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। আমরা গণমাধ্যমকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের এক দফা বাস্তবায়নে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি পূর্ণ সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।

ভারতীয় ভিসা কেন্দ্র আজ বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.