Advertisement

স্পোর্টস ডেস্ক : ভারত-বাংলাদেশ মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি আজ বৃহস্পতিবার মাঠে গড়াবে। চার দিনের এই টেস্ট ম্যাচটি হবে ইন্দোরের হলকর স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামের ইনডোরের গেটের সিকিউরিটির কাজে নিয়োজিত রয়েছেন বিশাল রাজপুত নামে একজন। তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশাল ফ্যান তা আগে কখনও প্রকাশ পায়নি। তবে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে তার আলাপকালে বেরিয়ে এল তিনি এই স্টেডিয়ামে চাকরি নিয়েছেন শুধু সাকিবকে দেখার জন্যই।

জানা গেছে, প্রথম টেস্টের আগে ইন্দোরের হলকর স্টেডিয়ামের ইনডোরে নেটে অনুশীলন করছিলেন নতুন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তার পাশের নেটে ছিলেন মুশফিকুর রহীম, ইমরুল কায়েস। বাংলাদেশের অনুশীলন চলাকালে ইনডোরের গেটের ভেতরে যেতে মানা ছিল। এ সময় দুজন গার্ড কড়া সুরে সংবাদকর্মীদের নিষেধ করছে। কেউ এগিয়ে গেলে আটকে দিচ্ছেন। এমতাবস্থায় বাংলাদেশের সংবাদকর্মী জেনে একটু নমনীয় হন ওই গেটের সিকিউরিটির দায়িত্বে থাকা বিশাল রাজপুত। হঠাৎ সামনে এসে হিন্দিতে জানতে চাইলেন, ‘সাকিব নেই?’ না, উত্তর শুনে একটু হতাশ হলেন।

এরপর রাজপুত বললেন, “ভারতে আইপিএল খেলতে আসেন তিনি। এই ইন্দোর মাঠেও এসেছিলেন। আমি টিকিট কিনে খেলা দেখতে এসেছিলাম। কিছুদিন আগে শুনলাম তার (সাকিব) কি যেন ঝামেলা হয়েছে। তিনি কি আর খেলতে পারবেন না? অনেক দারুণ একজন ক্রিকেটার। আমার তাকে খুব ভালো লাগে। আমি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাকেই বেশি চিনি। তিনি এলে খুব ভালো লাগতো। জানেন, আমি এখানে সিকিউরিটির চাকরি নিয়েছি পার্টটাইমার হিসেবে। শুধু খেলা দেখার জন্য।”

বিশাল তার সিকিউরিটির গার্ডের কাজ নিয়ে বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আমি ছোটখাটো কাজও করি। আমি বাংলাদেশ-ভারত টেস্ট উপলক্ষে ৭ দিনের জন্য সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছি। টাকার জন্য নয়, খেলা দেখব বলে। আমার বাংলাদেশের খেলা খুব ভালো লাগে। দিল্লিতে ভারতকে হারিয়েছে, নাগপুরে তো আমাদের দল বেঁচে গেছে দীপক চাহারের কারণে। আশা করি টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে।’

সাকিব নিষিদ্ধ হওয়ার কথা শুনে বিশাল রাজপুত বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি কারণ নেটে ক্রিকেটার আসে ব্যাট করতে। ভেবেছিলাম সাকিব হয়তো টেস্টে আসবে। এখন তোমার কাছে শুনলাম ও (সাকিব) এক বছর নিষিদ্ধ। ভীষণ খারাপ লাগছে। কিছু দিন শুনেছিলাম কোনো ঝামেলা হচ্ছে সাকিব নিয়ে। এখন জানতে পারলাম কি হয়েছে। সে তো অনেক বড় ক্রিকেটার, আইসিসিকে কেন বলল না ফিক্সারের কথা!’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.