Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ সাকিবকে যেভাবে মূল্যায়ন করলেন সৌম্য
খেলাধুলা

সাকিবকে যেভাবে মূল্যায়ন করলেন সৌম্য

By Shamim RezaMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read
সাকিবকে যেভাবে মূল্যায়ন করলেন সৌম্য
ছবি : সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে তাকে নিয়ে প্রায়শই সমালোচনা হয়। সেটি অনলাইন কমিউনিটি থেকে শুরু করে কখনো কখনো গণমাধ্যমেও। বিশ্বকাপে দলের অফিসিয়াল ফটোসেশনে যোগ দেননি বলে অনেকেই মুন্ডুপাত করেছেন। তবে সেই সাকিবই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক।

অবশ্য সাকিবকে নায়কের আসনে বসিয়ে দেওয়া নিয়ে বিতর্ক হতে পারে। সাকিবের আঁটসাঁট বোলিং আর বলের সাথে পাল্লা দিয়ে তুলে নেওয়া ফিফটির পাশাপাশি অবদান ছিল তো মাশরাফি বিন মুর্তজার বোলিং আর তামিম ইকবাল সৌম্য সরকারের ব্যাটিংয়েরও। সেক্ষেত্রে ম্যাচের নিয়ামক হিসেবে আবির্ভূত হওয়া সবাইকেই নায়কের আসনে বসান যায়। তাতেও অসুবিধা তো নেই। ক্রিকেটের মত দলীয় খেলায় নায়ক তো একাধিকই হবেন!

উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের টাইগারদের প্রথম ম্যাচ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল সৌম্যর ৭৩ রানের দ্রুতগতির ইনিংসে। সেই ইনিংস প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উঠে আসলো সাকিবকে নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার প্রসঙ্গও। তার রেশ ধরে সৌম্য সাকিবকে মূল্যায়ন করলেন উচ্চাসনে বসিয়ে।

সৌম্য বলেন- ‘সাকিব ভাইকে নিয়ে তো আমাদের কোনো সন্দেহই নেই। বাইরের কে কী বলে ওটা তো আর আমরা জানি না।’

সিনিয়র সতীর্থ সাকিবের প্রতি অগাধ বিশ্বাসের কথা উল্লেখ করে সৌম্য বলেন, ‘আমাদের তার প্রতি অনেক বিশ্বাস আছে। সেই বিশ্বাসের মতই উনি খেলেছেন।’

উইন্ডিজের ইনিংসের দারুণ শুরু টাইগারদের মনে জাগাচ্ছিল ৩০০ রানের ‘শঙ্কা’। শেষপর্যন্ত ক্যারিবীয়দের আটকান গেছে ২৬১ রানেই।

সৌম্য বলেন, ‘প্রথমে যখন ওরা ব্যাট করছিল তখন মনে হচ্ছিল ৩০০ রান হবে। পরে আমরা খেলা ধরতে পেরেছি, ২৬০ এ আটকাতে পেরেছি। উইকেট এত সোজা ছিল না। শট খেলা যাচ্ছিল না। প্ল্যান ছিল একটা বড় পার্টনারশিপ করার।’

অধিনায়ক মাশরাফির নেতৃত্বে দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্তের প্রশংসাও সৌম্যর কণ্ঠে।

‘শুরুতে অনেকে সুইং পাচ্ছিল। তখন হয়ত উইকেট পায়নি। শেষের দিকে আমরা যে উইকেট নিতে পেরেছি এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দল এতে এগিয়ে গেছে।’– বলেন সৌম্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa