Advertisement
স্পোর্টস ডেস্ক : আসছে মাসে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফর থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সাকিবের আইপিএল খেলাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে বসে বিসিবির বসদের নিয়ে মন্তব্য করায় এবার সাকিবের খেলা অনিশ্চিত হলো কিনা সে প্রশ্নও উঠছে।

এর আগে শনিবার (২০ মার্চ) ভার্চুয়াল এক আলোচনায় এসে শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ব্যাখ্যা দিয়ে সাকিব বলেন, ‘টেস্ট খেলব না এটা কখনই বলিনি, ভুলটা বিসিবির। আকরাম ভাই বারবার বলেছেন- আমি খেলতে চাই না। আমার ধারণা উনি বিসিবিতে দেয়া আমার চিঠিটি পড়েননি।

আকরাম খান রোববার সন্ধ্যায় বনানীতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় সাকিব ইস্যুতে জরুরি মিটিং শেষে সাংবাদিকদের বলেন, সাকিব যেহেতু বলেছে সে টেস্ট খেলতে চায়, তাহলে সে খেলবে।

আগামী ১৭ এপ্রিল শ্রীলংকা সফরে পৌঁছাবে বাংলাদেশ দল। ২১ ও ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দুই টেস্ট ম্যাচ। সাকিব যদি শ্রীলংকা সফরে টেস্ট খেলেন তাহলে তার আইপিএল খেলা অনিশ্চিত। আগামী ৯ এপ্রিল শুরু হয়ে আইপিএল শেষ হবে ৩০ মে। আইপিএলের ১৩তম আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল সাকিবের।

সাকিব বলেন, ছুটির অ্যাপ্লিকেশনটির কোথাও টেস্ট খেলতে চান না এরকম কোন কথা ছিল না। বরং বিসিবিকে জানিয়েছি, আইপিএলের এ সময়টাতে তিনি অন্য কোনো ম্যাচ খেলতে চান না। এ সময়টাতে আইপিএল খেলতে পারলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা ভালো প্রস্তুতি হবে বলেই মনে করেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের গুরুত্ব নিয়েও প্রশ্ন তূলেছেন সাকিব। তার মতে, এটা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই এখন আর এই ম্যাচগুলোর কোন গুরুত্ব নাই। তাই অযথা, এই টেস্ট খেলার চেয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করাটাকেই গুরুত্বপূর্ণ বলে ভেবেছেন সাকিব।

ভার্চুয়াল ওই সাক্ষাতকারে সাকিব আল হাসান আরও জানিয়েছেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না। মাশরাফীকে নিয়ে সব সময়ই আলোচনাটা ছিল। খেলা ছাড়ার পর বিসিবিতে কোনো দায়িত্বে আসবেন তিনি। সমর্থকদের আশা ছিল নড়াইল এক্সপ্রেসকে হয়তো কখনও দেখা যাবে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে। কিন্তু, মাশরাফী কখনই পালে হাওয়া দেন নি এ আলোচনার।

তবে, এবার নিজের ইচ্ছে জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে দর্শকদের করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি। জানিয়েছেন, মনের কোণে ইচ্ছে আছে বিসিবির ওই ভবনে ঢোকার। তবে, সেটা শুধুই একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নয়। হতে চান কর্তাদের কর্তা। শুধু তাই নয়, দায়িত্বটি নিতে কতটা ইচ্ছুক তিনি, সেটা জানিয়েছেন অকপটে। বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা ঘটনা।

তিনি জানান, তার মতো ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষেই হওয়া সম্ভব না।

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট হলে কিভাবে ক্রিকেটকে বদলে দিতে চান তা নিয়েও কিছু ধারণা দিয়েছেন সাকিব। আইপিএল এবং অন্যান্য উন্নত ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া আসরগুলো নিয়ে মুগ্ধতা ছিল সাকিবের কণ্ঠে।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.