Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সাকিবের পারফরমেন্স নিয়ে যা বললো স্ত্রী শিশির !
খেলাধুলা স্লাইডার

সাকিবের পারফরমেন্স নিয়ে যা বললো স্ত্রী শিশির !

By Shamim RezaJune 26, 20192 Mins Read

সাকিবের পারফরমেন্স নিয়ে যা বললো স্ত্রী শিশির !

Advertisement
স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা পারফরমেন্স করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক গড়ছেন রেকর্ড। সাকিবের এমন পারফরমেন্স মাঠে বসেই দেখছেন তারই সহধর্মীনি উম্মে আহম্মেদ শিশির। তাই তো তার পারফরমেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে একটু কার্পণ্যতা করলেন না শিশির।

সাকিবকে নিয়ে শিশিরের লেখাটা সরাসরি তুলে ধরা হলো, ‘এবারের ক্রিকেট বিশ্বকাপে আমাদের সফরটা বেশ রোমাঞ্চকর হয়ে উঠছে। ইংল্যান্ডের আবহাওয়া ধীরে ধীরে হয়ে উঠছে সুন্দর। আমরা উপভোগ করছি।

এই তো আমি, আমাদের মেয়ে আলায়না আর আমাদের মারিও ভিল্লাভারায়নের (বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ) স্ত্রী দিন্নি এখানে স্ট্রবেরি খামার ঘুরে এলাম। আলায়না খুবই খুশি। স্ট্রবেরি খেতে পেয়ে যত-না খুশি, তার চেয়ে বেশি খুশি স্ট্রবেরির ছবি তুলতে পেরে। সাকিব এবারের বিশ্বকাপে ভালো করছে, আমিও তা উপভোগ করছি। একটি বাদে সব খেলাই মাঠে গিয়ে দেখেছি। দুই দিন সাকিব সেঞ্চুরি করেছে। মাঠে গিয়ে খেলা দেখা আমিও খুব উপভোগ করি। তবে আমার চেয়ে বেশি খুশি হয় আলায়না।

বাংলাদেশ দলের সব খেলোয়াড়ের মনোভাবই এবার এক রকম-ভালো খেলতে হবে, সেমিফাইনালে যেতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের দিন বৃষ্টি হওয়ায় সবারই মন খারাপ ছিল। তবে ওই দিন সাকিবের চোট (ইনজুরি) ছিল। খেলা নিয়ে আমি সাকিবকে বেশি কিছু বলি না। সাকিবও আমাকে তেমন কিছু বলে না। শুধু আমি বলি ফিফটি করলে শতরান করতে হবে। ও যখন ৭০-৮০ রান করে আউট হয়, তখন আমার মন খারাপ হয়। আমি বলি সেঞ্চুরি করতে। আরও বলি ফিফটিকে সেঞ্চুরি বানাতে হবে।

সাকিব সত্যিই ভালো করছে। আজ (গত সোমবার) তো আফগানিস্তানের বিপক্ষে ৫টি উইকেট নিল সাকিব। তার আগে করল অর্ধশত। এমন রেকর্ড তো এর আগে করেছেন শুধুই একজন (যুবরাজ সিং, ভারত)। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে প্রথম ১ হাজার রান করেছে সাকিব। আবার বিশ্বকাপে ১ হাজার রান ও ৫০ উইকেট শুধুই সাকিবের দখলে। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি আমি মাঠে বসে দেখতে পারিনি।

বিশ্বকাপে সাকিবের এমন খেলায় আমরা সবাই খূশি। শুধু আমরাই নই, আমি জানি বাংলাদেশের প্রত্যেকেই খুশি। সাকিবের সাফল্যে, বাংলাদেশ দলের বিজয়ে। তবে এসব আনন্দ উপভোগ করার সময়ও তেমন একটা নেই। এখনই আবার স্যুটকেস গোছাতে হবে। আবার শহর থেকে আরেক শহর, এক হোটেল থেকে আরেক হোটেল।

সব মিলিয়ে এবার আমার বিশ্বকাপ দারুণ লাগছে। সাকিবের ফর্ম এবার বেশ ভালো। তবে সাকিব বলে, ‘‘আমি চাই দলের জন্য অবদান রাখতে। আমার কারণে যেন দল জেতে।’’

দলের জয়টাই ওর কাছে বড়। নিজের রেকর্ডের দিকে সাকিবের খেয়াল নেই। ওর একমাত্র নজর বাংলাদেশের বিজয়ের দিকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa