স্পোর্টস ডেস্ক: বল হাতে সাকিবের বিশ্বরেকর্ড, ব্যাট হাতে লিটনের রেকর্ড। রেকর্ডময় দিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশে কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। টাইগারদের দেয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সাকিবের বিধ্বংসী বোলিংয়ে ১২৫ রানে থামে সফরকারীদের ইনিংস। ৭৭ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সাকিব ২২ রানে ৫ উইকেট লাভ করেন।

Advertisement

পাঁচ উইকেট শিকারের দিনে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট লাভের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন সাকিব। টিম সাউদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান দখল করেন তিনি। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। তার থেকে ২ উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে সাউদি।

এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালানো বাংলাদেশের ব্যাটাররা সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখে। লিটন দাসের রেকর্ড ফিফটিতে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৮৩ রান করেন লিটন দাস।

টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড লিটনের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.