
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়া করতে নেমে ১৮৯ রানের জুটির রেকর্ড গড়েন সাকিব ও লিটন। যা এখন পর্যন্ত এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। যদিও ২০১৯ বিশ্বকাপে ১৮৯ রানের আরও জুটি হলেও আউট হওয়ার কারণে তারা তিন ও চার নম্বরে অবস্থান করছেন। তারা হলেন জো রুট-মরগান এবং রোহিত শর্মা-লোকেশ রাহুল।
শীর্ষ জুটিটি অবশ্য দুই অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার দখলে। তবে সাকিব-লিটনের চেয়ে মাত্র ৩ রান বেশি। সেরা পাঁচে সর্বোচ্চ দুটি জুটি ভারতের দুই ব্যাটসম্যান লোকেশ রাহুল ও রোহিত শর্মার। তাদের অন্যটি জুটিটি ১৮০ রানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



