Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিব-তামিম ওদের কারোই ক্রিকেট মেধা আশরাফুলের মতো নয় : নাফীস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিব-তামিম ওদের কারোই ক্রিকেট মেধা আশরাফুলের মতো নয় : নাফীস

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 15, 2020Updated:August 15, 20202 Mins Read

সাকিব-তামিম ওদের কারোই ক্রিকেট মেধা আশরাফুলের মতো নয় : নাফীস

Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এদের কেউই ক্রিকেট মেধার দিক থেকে আশরাফুলের মতো নয়।

সম্প্রতি এক লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাহরিয়ার নাফীস বলেছেন, আশরাফুলের ব্যাপারে একটা হতাশা আমার সবসময় কাজ করে। এটা ওকেও বলি, ওর সামনে সবাইকেই বলেছি। ওর যে মেধা, ওর যে সামর্থ্য ও দুর্ভাগ্যবশত তা ব্যবহার করতে পারেনি। আশরাফুল যদি তার মেধা কাজে লাগাতে পারত তাহলে বাংলাদেশের যত রেকর্ড সব ওর হওয়া উচিৎ ছিল।

জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে আর ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা টপ অর্ডার ব্যাটসম্যান নাফীস আরও বলেছেন, আশরাফুলের মতো মেধা নিয়ে দেশের ক্রিকেটে এখনও কেউ আসেনি। সাকিব, তামিম, মুশফিক কেউই মেধার দিক থেকে ওর মতো না। তবে আশরাফুল মেধার ব্যবহার ঠিকমত করতে পারেনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এ তারকা ব্যাটসম্যানকে টার্গেট করেই বিপদে ফেলে দেয় বুকিরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে পাঁচ বছর পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এই নিষেধাজ্ঞাই তার গৌরবময় ক্রিকেট ক্যারিয়ার ধংসের মধ্যে ফেলে দেয়। শাস্তি ভোগ শেষে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফেরা হয়নি তার।

জাতীয় দলের হয়ে ২০০১ সালের সেপ্টেম্বর থেকে সবশেষ ২০১৩ সালের মে পর্যন্ত ৬১টি টেস্ট,১৭৭টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আশরাফুল।

দেশের হয়ে ২৬১ ম্যাচে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৬ হাজার ৬৫৫ রান। অধিনায়ক হিসেবে ৩৮টি ওয়ানডে, ১৩টি টেস্ট আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আশরাফুল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa