Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিব ভক্তদের জন্য দুঃসংবাদই থেকে যাচ্ছে!
খেলাধুলা

সাকিব ভক্তদের জন্য দুঃসংবাদই থেকে যাচ্ছে!

By iNews DeskNovember 1, 20193 Mins Read

সাকিব

Advertisement
সাকিব আল হাসানের শাস্তি কমছে না। কমপক্ষে এক বছর তার ওপর নিষেধাজ্ঞা থাকবেই! তা ছাড়া সাকিবকে নিয়ে আইসিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে তার উপসংহারে (৩৩.৫ অনুচ্ছেদ) পরিষ্কারভাবে লেখা আছে- ‘আর কোনো শুনানির প্রয়োজন নেই।’ তাই সাকিবের শাস্তি কমবে -এরকম ভাবনা এক ধরনের আত্মতৃপ্তি বলা যায়। এ ছাড়া আর কিছুই নয়! নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘এ নিয়ে অবশ্য মন্তব্য করার কিছু নেই। তবে আমি যতদূর জানি, এক বছর থেকে কমানোর কোনো রাস্তা নেই।’ তাই ২০২০ সালের অক্টোবরের আগে সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ!

তবে সাকিবের শাস্তি এক বছর থেকে কমানোর কোনো বিধান আছে কিনা তা জানতে যোগাযোগ করা হয়েছিল আইসিসির দুর্নীতি দমন ইউনিটের বাংলাদেশ প্রতিনিধি মেজর (অব.) মাহবুব মোর্শেদের সঙ্গে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাকিব আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে নিজেই তার অপরাধ স্বীকার করে ইউনিটকে সহযোগিতাও করেছেন। এ কারণে বিশ্বসেরা অলরাউন্ডার দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও তার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। তার মানে আইসিসির শর্ত মেনে চললে (অর্থাৎ ভালো আচরণ করলে) তিনি এক বছর পরই মাঠে ফিরতে পারবেন। অন্যথায় নিষেধাজ্ঞা দুই বছরই বহাল থাকবে। তাই এক বছরের কম হওয়ার কোনো সুযোগ থাকছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সাকিবের কেন্দ্রীয় চুক্তি না থাকলেও বিশ্বসেরা অলরাউন্ডারকে অনুশীলন করার এবং তার ফিটনেস ধরে রাখার জন্য জিমের অনুমতি দেবে বিসিবি।

সাকিব আল হাসান যে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ- অনেকবারই তার প্রমাণ দিয়েছেন! টাইগারদের অধিকাংশ জয়ও এসেছে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল তা বিশ্বসেরা অলরাউন্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই। ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটি এখনো ক্রিকেটামোদীদের চোখের সামনে ভাসছে।

কিউইদের দেওয়া ২৬৯ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও সাব্বির রহমান ড্রেসিংরুমে ফেরার পর যখন টাইগারদের হার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ঠিক তখনই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাকিব। গড়েন ২২৪ রানের মহাকাব্যিক এক জুটি (ওয়ানডে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ)। সেই ম্যাচে ১১৪ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব।

এমন আরও অনেক উদাহরণ আছে! বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটের অধিকাংশ রেকর্ডই সাকিবের গড়া। সর্বশেষ বিশ্বকাপে সাকিব তো জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে গোটা ক্রিকেটবিশ্বকেই অবাক করে দিয়েছেন। ক্রিকেটাতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ১০ উইকেট নেওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। এক আসরে ৫০-এর বেশি ৭ ইনিংস খেলে ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সময়ে ১১০০০ রান (১১,৭৫২ রান) ও ৫০০ উইকেট (৫৬২ উইকেট) অনন্য রেকর্ড গড়েছেন। একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-২০-তে আইসিসির র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু এক ভুলেই সেই সাকিব এখন নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন।

সেই সাকিব কেন এমন একটা ভুল করতে গেলেন! তার বিরুদ্ধে ফিক্সিংয়ের কোনো প্রমাণ নেই। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের কোনো তথ্য পায়নি আইসিসি। কিন্তু কেন তিনি জুয়াড়িদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাতে ভুলে গেলেন? সবকিছু মিলে তৈরি হচ্ছে ধোঁয়াশা!

সাকিবের নিষেধাজ্ঞায় ভীষণ কষ্ট পেয়েছেন ক্রিকেটামোদীরা। দেশের বিভিন্ন জায়গায় সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। দেশের বাইরেও তার ভক্তরা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ও এক টুইটে আইসিসিকে সাকিবের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

কিন্তু বাস্তবতা হচ্ছে, আইসিসির সিদ্ধান্তের বিষয়ে সাকিবের আর আবেদন করারও সুযোগ নেই! তবে এই দুঃসময়ে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য অনুপ্রেরণা। বল টেম্পারিংয়ের জন্য ‘নিষিদ্ধ’ স্মিথ এক বছরে নিজেকে আরও বেশি পরিণত করেছেন। বেশি বেশি অনুশীলন করে ক্রিকেটের জন্য নিজেকে ক্ষুরধার করেছেন। এ সময় স্মিথকে সহযোগিতা করেছেন তার স্ত্রী। সাকিবের স্ত্রী শিশিরও তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, ‘সাকিব আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

সেই শক্তিশালী সাকিবকে দেখার প্রতীক্ষায় এখন বাংলাদেশ! ভক্তদের প্রত্যাশা- চ্যাম্পিয়ন সাকিব ফিরুক চ্যাম্পিয়নের মতোই!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026
ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

July 10, 2026

Latest News

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

ওলিসের হলুদ কার্ড

ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa