Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাগরে লঘুচাপের পূর্বাভাস, শীত নিয়ে যা বললেন আবহাওয়াবিদ
জাতীয়

সাগরে লঘুচাপের পূর্বাভাস, শীত নিয়ে যা বললেন আবহাওয়াবিদ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 27, 20232 Mins Read

সাগরে লঘুচাপের ইঙ্গিত, বৃষ্টি নামলেই ফিরবে শীত

জুমবাংলা ডেস্ক : মাঘ মাসেও গরমের অনুভূতিতে অনেকেই ভেবে নিয়েছেন বিদায় নিতে যাচ্ছে চলতি মৌসুমের শীত। তবে আবহাওয়া অফিস বলছে, বায়ুপ্রবাহের কিছুটা তারতম্য হওয়ায় এমনটা ঘটেছে। যদিও এরইমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের পূর্বাভাস আবারও পরিস্থিতি পরির্বতনের ইঙ্গিত দিচ্ছে।

সাগরে লঘুচাপের পূর্বাভাস, শীত নিয়ে যা বললেন আবহাওয়াবিদ

আবাহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, রাজধানীতে শীতের অনুভূতি কমে গেছে এটা ঠিক। কিন্তু দেশের উত্তরাঞ্চলে শীত এখনও রয়েছে; যদিও তা কম। তাছাড়া ফেব্রুয়ারি পর্যন্ত দেশে শীতকাল। সে পর্যন্ত কমবেশি শীত থাকবে।

তিনি বলেন, এরমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এটা এখনও গভীর সাগরে রয়েছে। সেখানে লঘুচাপ সৃষ্টি হলে আবহাওয়ার আরও কিছু পরিবর্তন হতে পারে।

Advertisement

লঘুচাপের প্রভাবে দেশের ওপর কী প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে এটি শ্রীলংকার দিকে যাবে। তবে আমাদের দিকে আসলে কিছুটা বৃষ্টি ঝড়াতে পারে এবং তাতে শীতের অনুভূতি আবারও তীব্রতর হতে পারে। তবে যাই ঘটুক ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কমবেশি শীত থাকবে।

যদিও এই সময়ে লঘুচাপকে স্বাভাবিক বলেই মন্তব্য করেন এই আবহাওয়াবিদ।

এদিকে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

https://inews.zoombangla.com/apnar-rat-ar-ghum-uria-dab/
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa