Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শুরুতেই সাজঘরে মুনিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শুরুতেই সাজঘরে মুনিম

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 5, 2022Updated:March 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছিলেন মুনিম শাহরিয়ার। প্রথম টি-টোয়েন্টিতে ভালো কিছু শটের দেখাও মিলেছিল তার ব্যাট থেকে। তবে দ্বিতীয় ম্যাচে তার দেখা মিলল না আর। আরও একবার হতাশ করলেন তরুণ মারকুটে ওপেনার মুনিম। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বলের মেধা গুণ বিচার না করেই শট খেলে হারালেন নিজের উইকেট।

শুরুতেই সাজঘরে মুনিমমুনিমের বিদায়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে গেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে *** রান। মুনিম আউট হয়েছেন ১০ বলে ৪ রান করে।

সিরিজ জয়ের মিশনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতো আজও প্রথম রানটি ওয়াইড থেকে পায় বাংলাদেশ। পরপর দুইটি ডেলিভারি লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে ওয়াইড করেন ফজল হক ফারুকি।

Advertisement

তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। পুরো ওভারে কখনও বাইরে বের করা, কখনও ভেতরে ঢোকানো ডেলিভারিতে পরাস্ত করেন মুনিমকে। শেষ বলে লেগবাই থেকে ১ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন মুনিম।

পরের ওভার বোলিংয়ে আসেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। দ্বিতীয় বলেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে নিজের লক্ষ্য পরিকল্পনা পরিষ্কার করে দেন মুনিম। কিন্তু প্রতি বলেই মারার চেষ্টা কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

সেই ওভারের চতুর্থ বলে আগেই উইকেট ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়ে ফেলেন মুনিম। যা দেখে গতি খানিকটা কমিয়ে শর্ট লেন্থে করেন নবি। যে কারণে বলের পিচ পর্যন্ত পৌঁছতে পারেননি মুনিম। ফলে যা হওয়ার হয়েছে তাই।

বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে যায় আকাশে। মিড অফে সহজ ক্যাচ নিয়ে ১০ বলে ৪ রান করা মুনিমের বিদায় নিশ্চিত করেন শরাফউদ্দিন আশরাফ। তিন নম্বরে নেমেছেন ফর্মে থাকা লিটন দাস। তার সঙ্গে আছেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa