Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাতকানিয়া স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন দিল কেএসআরএম
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

সাতকানিয়া স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন দিল কেএসআরএম

By Hasan MajorAugust 8, 20212 Mins Read

সাতকানিয়া স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন দিল কেএসআরএম

Advertisement
সাতকানিয়া প্রতিনিধি: দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এবার অক্সিজেন দিলো সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সাম্প্রতিক সময় গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্য বেড়ে যাওয়ার তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে এই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (৮ আগস্ট) কেএসআরএমের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীর হাতে জীবন রক্ষাকারী অক্সিজেন হস্তান্তর করেন।

কেএসআরএম স্থানীয়দের আপদকালীন জরুরি চিকিৎসার জন্য প্রতিটি ৬০ লিটার করে ৩০০ লিটারের পাঁচটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেয়।

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানী বলেন, ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের দানের বিষয়টি সর্বজন সমাদৃত। অতীতেও এলাকার আপামর জনগণের পাশে প্রতিষ্ঠানটি যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। করোনারকালীন পরিবর্তিত পরিস্থিতি অসহায় মানুষের প্রাণ রক্ষায় এগিয়ে এসেছে কেএসআরএম। তাদের এই মহানুভবতা এই অঞ্চলের মানুষ আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। কেএসআরএমের মানবপ্রেম অবিস্মরণীয় হয়ে থাকবে। সংকটময় পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহের কারণে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা মহামারীর এই চরম অসময় জরুরি চিকিৎসাসেবা পাবেন দোরগোড়ায়।

কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, কেএসআরএম মূলত কারখানায় ব্যবহার উপযোগি অক্সিজেন উৎপাদন করে থাকে। কিন্তু জাতির দুর্যোগকালীন পরিস্থিতিতে অক্সিজেনের চরম সংকট সৃষ্টি হলে মেডিকেল অক্সিজেন উৎপাদনের উদ্যোগ নেয় কেএসআরএম। সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডিসহ বেশকিছু স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে জরুরি মুহুর্তে চিকিৎসাসেবা বঞ্চিত না হয় সেই চেষ্টাও করছে কেএসআরএম। আমরা শুধু অক্সিজেন ভর্তি সিলিন্ডার দিয়েই আমাদের দায়িত্ব শেষ করছি না প্রয়োজনে সিলিন্ডারগুলো রিলোড দিয়ে অক্সিজেন সরবরাহ করা হবে। আমাদের প্রচেষ্টা অক্সিজেন সংকটে যেনো কোনো রোগীর মৃত্যু না হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন আওয়ামী সহসভাপতি আজম সেলিম, নলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির মিন্টু, নলুয়া ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক আবদুল আজীজ প্রমুখ।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে বহুগুণ। এতে প্রতিদিন অক্সিজেন সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বহু প্রাণ অকালে ঝড়ছে শুধু অক্সিজেন সংকটে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ করছে কেএসআরএম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কেএসআরএমের অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। দুই কম্প্রেসারের ওই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা প্রতি ঘণ্টায় এক হাজার কিউবিক মিটার।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে কেএসআরএম বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রসহ নানা সেক্টরে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রি, নগদ অর্থ সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যখাতে অক্সিজেন সংকট দেখা দিলে অতীতের মতো এগিয়ে আসে কেএসআরএম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa