Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাতক্ষীরার উপকূলের দিকে অতি শক্তিশালী ঘুর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

সাতক্ষীরার উপকূলের দিকে অতি শক্তিশালী ঘুর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ

By Hasan MajorJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

সুন্দরবন

Advertisement
জুমবাংলা ডেস্ক: অতি শক্তিশালী সামুদ্রিক ঘুর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ শনিবার রাতেই বাংলাদেশের সাতক্ষীরার উপকুল অতিক্রম করতে পারে বলে বলা হচ্ছে, তবে ঘুর্ণিঝড়টির মূল গতিপথ এখন ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের দিকে। খবর বিবিসি বাংলা’র।

বাংলাদেশে আবহাওয়া দফতরের সবশেষ খবরে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন বুলবুলের অগ্রভাগ বাংলাদেশের সাতক্ষীরা এলাকার উপকুলের দিকে যাচ্ছে।

এ ছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, স্থানীয় সময় শনিবার রাত আটটা থেকে এগারোটার মধ্যে যে কোন সময় ‘বুলবুল’ বাংলাদেশের উপকুল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দিয়ে উপকুল অতিক্রম করবে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের খববে বলা হয়, ঘুর্ণিঝড় বুলবুল এখন সাগরদ্বীপ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং বাতাসের গতি ঘন্টায় ১৩৫ কিমি পর্যন্ত হতে পারে।

ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ঘুর্ণিঝড়টি এখন অবস্থান করছে বাংলাদেশের মংলা বন্দর থেকে ২১০ কিলোমিটার দূরে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

আবহাওয়াবিদরা জানাচ্ছেন মংলা এবং পায়রা বন্দরে আজ সকাল থেকেই ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে – যার অর্থ এই উপকূলীয় এলাকা তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। এতে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছাস হবে বলেও আশংকা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঝুঁকিতে আছে মূলত বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষ করে ভোলা, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ আর চরগুলো । সেই সঙ্গে চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর – এসব অঞ্চলও ঝুঁকিতে রয়েছে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানার ফলে ওইসব অঞ্চলে ভারী থেকে অনেক ভারী বৃষ্টিপাত, দমকা ও ঝড়ো হাওয়া, এবং নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

তবে এই ঝড়টি যেহেতু রাত থেকে মধ্যরাতের দিকে আছড়ে পড়বে তাই সেইসময় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি করা হচ্ছে।

কারণ বিকাল ৫টার পর থেকে সমুদ্রে জোয়ার শুরু হয়। সেইসময় উঁচু ঢেউ আর জলোচ্ছাস হওয়ার আশঙ্কা থাকে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজ বিকেল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল, যশোর ও কক্সবাজার বিমানবন্দরে সবধরনের বিমান ওঠানামা আগামিকাল সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

ইতিমধ্যে ভারতের কোলকাতা বিমানবন্দরেও রোববার সকাল ৬টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।

কোলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের উপকুলবর্তী এলাকাগুলোর ১ লক্ষ ৩৮ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বেশ কিছু দক্ষিণগামী ট্রেনও বন্ধ রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026
ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

July 16, 2026

Latest News

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa