Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ হাজার
জাতীয় স্লাইডার

সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ হাজার

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 7, 2019Updated:August 7, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। আগস্ট মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন। খবর ইউএনবি’র।

সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ হাজার

আর মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৮।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

Advertisement

সরকারি হিসাব অনুযায়ী, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। প্রাণ হারান ১৫ জন। আর, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিন হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন তিনজন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ১৫৩।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৩৪০ জন। এরমধ্যে ২৩ হাজার ৬১০ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৭০৭ জন। এরমধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৩৮৯ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৮ জন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa