
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ ছুটির বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত জানানো হবে। ছুটি বাড়ানোর সঙ্গে নতুন করে কিছু নির্দেশনাও যোগ করা হবে প্রজ্ঞাপনে। জানা গেছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে।
প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার চতুর্থ দফা ছুটি বাড়ানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



