
ধর্ষণে অভিযুক্ত ওই ধর্ষকের নাম, সত্যেন্দ্র শুক্ল। সে মধ্যপ্রদেশের সভাপুর থানার একটি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের মার্চে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই তিনি পলাতক।
সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালো জাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল ওই ব্যক্তি। মামলা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।
সাভাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসপিএস চান্ডেল বলেছেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


